শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৩ জানুয়ারী ২০২৫ ০৪ : ১২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই জঙ্গলে পর্যটকদের ঢোকার জন্য বনদপ্তরের পক্ষ থেকে নেওয়া সমস্ত রকমের 'এন্ট্রি ফি' বাতিল হল। জলদাপাড়া ডিভিশনের ডিএফও-এর পক্ষ থেকে ২৩শে জানুয়ারি জারি করা একটি নির্দেশিকায় পর্যটকদের জঙ্গলে প্রবেশের ফি মকুব করার বিষয়ে জানানো হয়েছে। পাশাপাশি জলদাপাড়া জাতীয় উদ্যানের সমস্ত প্রবেশ গেটে প্রবেশ ফি নেওয়ার প্রথা অবিলম্বে স্থগিত করার নির্দেশ এতে দেওয়া হয়েছে। এই নির্দেশ বৃহস্পতিবার থেকেই কার্যকর হল এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বলবৎ থাকবে।
কী নির্দেশ দেওয়া হয়েছে?
১. জলদাপাড়া জাতীয় উদ্যানের সব প্রবেশ গেটে প্রবেশ ফি নেওয়া বন্ধ করা হয়েছে।
২. পর্যটনের দায়িত্বে থাকা রেঞ্জ অফিসারদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জঙ্গলের প্রবেশ গেট এবং তথ্য কেন্দ্রগুলিতে এই নতুন নির্দেশিকা প্রদর্শনের ব্যবস্থা করতে বলা হয়েছে।
৩. যদিও জঙ্গলে পর্যটকদের প্রবেশের ফি বাতিল করা হয়েছে, তবে অভয়ারণ্যের ভিতরে পর্যটন সংক্রান্ত কর্মসূচী আগের মতই চলবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। পূর্ব নির্ধারিত সমস্ত পর্যটন রুট ও কার্যক্রম আগের মতই থাকছে। জঙ্গলে পর্যটকদের ঢোকার সংখ্যা নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে।
৪. কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বনদপ্তরের এই নির্দেশিকার ফলে পর্যটকরা সহজেই উত্তরবঙ্গের জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলিতে যেতে পারবেন, এই অঞ্চলে আসার বিষয়েও আরও উৎসাহ পাবে বলে মনে করা হচ্ছে।
রাজাভাতখাওয়ার সংরক্ষিত জঙ্গলে ঢুকতে পর্যটকদের মাত্রাতিরিক্ত খরচের বিষয়টি বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনে তুলেছিলেন আলিপুরদুয়ার এর বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি অভিযোগ করেন, রাজাভাতখাওয়া চেক পোস্ট দিয়ে পর্যটকদের গাড়ি নিয়ে ঢুকতে গাড়িপিছু আড়াই হাজার টাকা দিতে হচ্ছে। এই পথেই ঐতিহাসিক বক্সা দূর্গ এবং পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় জয়ন্তী পাহাড় রয়েছে। বিষয়টি জেনেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, পর্যটকদের থেকে আর কোনও বাড়তি টাকা নেওয়া যাবে না। টাকা নেওয়া হলে রাজ্যে পর্যটক কমবে। দ্রুত এই ধরনের সব ফি প্রত্যাহার করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। এর পরই জলদাপাড়া জাতীয় উদ্যানে ঢোকার জন্য চালু থাকা প্রবেশ ফি বাতিল করার নির্দেশিকা জারি হল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার