শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৩ জানুয়ারী ২০২৫ ০০ : ৫১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: একটি কুমড়োর ওজন কুড়ি কেজির বেশি। বেগুনের ওজন দেড় কেজির বেশি। 'সাধের' লাউ? তাও হাতখানেকের কম নয়। এই ধরনের সব্জি নিয়ে কৃষকরা হাজির পূর্ব বর্ধমানের নবদ্বীপ লাগোয়া পূর্বস্থলির শ্রীরামপুরে। আড়াই কিলোমিটার ব্যাসার্ধের তিনটি বিশালকায় মাঠে চারটি মঞ্চ নিয়ে এই মেলা চলছে। বাংলার কৃষি আর লোকসংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এই মেলায়। ২৫ বছরে পা দেওয়া এই মেলা আরও বড় হয়ে উঠেছে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে। ২০০০ সালে তাঁর উদ্যোগেই শুরু হয়েছিল এই মেলা।
মেলায় মূলত অংশগ্রহণ করেন কৃষিজীবীরা। নিয়ে আসেন তাঁদের পরিশ্রমের সেরা ফসল। মেলার একটি মাঠে পেল্লাই স্টল। সেই স্টলে রয়েছে পেল্লাই সাইজের মুলো, বিট, গাজর, সতেজ পেঁয়াজ, শাকালু, বিনস, টমেটো, লেটুস শাক এবং নানা শাকসব্জি। ফলের মধ্যে রয়েছে শশা, পেয়ারা, ড্রাগন ফল, বাতাবিলেবু-সহ নানা ধরনের লেবু। আছে লেটুস পাতা থেকে মাশরুম। যারা বিকল্প চাষ করেন তাঁরা নিয়ে এসেছেন তাঁদের ফলানো ফসল। এর পাশাপাশি রয়েছে মাছ, মাংস, কোয়েল-সহ নানারকমের খাবার স্টল।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, এই মেলা হল কৃষি, লোকসংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি ও হস্তশিল্পের। কৃষিতে যে ভাবনার বদল এবং সুযোগ এসেছে সে সম্পর্কে কৃষকদের সঙ্গে মতবিনিময় এবং অভিজ্ঞতার আদানপ্রদানের হল এই মেলার উদ্দেশ্য। মেলায় সেরা ফসলকে পুরষ্কৃত করা হয়।
কৃষকরা যেমন তাঁদের ফসল নিয়ে আসেন তেমনি দু'চোখ ভরে সেই ফসল দেখতে আসেন অনেকেই। নবদ্বীপ, কালনা, কাটোয়া থেকে বহু মানুষ আসেন শুধুই দেখতে। কলকাতা থেকে কীভাবে যাবেন এই মেলায়? হাওড়া-কাটোয়া লাইনের ট্রেন ধরে নবদ্বীপ ধাম স্টেশন। সেখান থেকে টোটো চেপে কাছেই শ্রীরামপুর। মেলা কিন্তু ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার