শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | চাকু বা ছুরি দিয়ে কেটে তুলতে হয় এই বিশেষ দই, জনপ্রিয়তাও আকাশছোঁয়া

Sumit | ২৩ জানুয়ারী ২০২৫ ২৩ : ১৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: জায়গাটা বিখ্যাত শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে। কিন্তু এই জায়গার আরও একটি পরিচিতি আছে। লাল দই-এর জন্মস্থান হিসেবে। মতবাদ অনুযায়ী এই বিশেষ দই প্রস্তুত করেছিলেন নবদ্বীপের বিখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকারক কালিপদ মোদক। আনুমানিক ১৯৩০ সালে। যা আজ নবদ্বীপের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। খাদ্য মেলা বা অন্যান্য বিভিন্ন মেলাতেও এই দই-এর দোকান সাজিয়ে বসেন দোকানিরা। 

 

স্বাদ অবশ্যই আলাদা এবং তার থেকেও আরও যে একটি বিষয় এই দই-এর সঙ্গে জড়িত সেটি হল এর ঘনত্ব। যার জন্য এই দই'কে অনেকেই চাক্কু দই বা ছুরি দই নামেও ডাকেন। ঘন জমাট বাঁধা এই দই ছুরি দিয়ে কেটেও তোলা হয়। যদিও এই নাম স্থানীয়ভাবেই ব্যবহার করা হয়। বাইরের জগতে এই দই লাল দই হিসেবেই জনপ্রিয়। ঘন জমাট এই দই কিন্তু মুখে তুললেই ধীরে ধীরে গলে যেতে শুরু করে। মিষ্টি স্বাদটা ছড়িয়ে পড়ে গোটা মুখ জুড়ে। 

 

 

কিন্তু কীভাবে তৈরি হয় এই দই? নবদ্বীপের অন্যতম প্রসিদ্ধ দই প্রস্তুতকারক বিপ্লব দাস বলেন, 'মোষের দুধ কাঠের জ্বালে ছয় থেকে সাত ঘন্টা ফুটিয়ে নির্দিষ্ট পরিমাণ চিনি দিয়ে দুধকে ঘন করে ক্ষীরের আকার দেওয়া হয়। এরপর দীর্ঘ সময় ধরে যেখানে আগুন জ্বলবে তার চারপাশে মাটির ভাঁড় সাজিয়ে প্রস্তুত করা হয় লাল দই। কারিগরের মুন্সিয়ানায় কোনও কৃত্রিম রঙ ছাড়াই প্রস্তুত করা হয় এই লাল দই।' বিষয়টি এমন যে পরিবারের বাইরে কাউকেই এই দই তৈরির গোপন পদ্ধতি ফাঁস করা হয় না। তাই যিনি এই দই প্রস্তুত করেন তিনি তাঁর পরিবারের কাছেই এই বিশেষ পদ্ধতি তুলে ধরেন। 

 

তবে সাধারণ দইয়ের থেকে এই দই তৈরির জন্য অনেকটাই সময় লাগে এবং খাটুনিও যথেষ্টই। কিন্তু এই মুহূর্তে এতটাই জনপ্রিয় এই লাল দই যে সেটা জেনেও কারিগররা এই বিশেষ মিষ্টি তৈরিতে সময় দেন। তবে জ্বালানি এবং দুধের খরচ বেড়ে যাওয়াতে দামের দিক থেকেও বেশ চড়া এই লাল দই।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া