শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | তদন্তের স্বার্থে মুর্শিদাবাদের যুবককে সদর দপ্তরে তলব করল রাজ্য এসটিএফ 

Riya Patra | ২৩ জানুয়ারী ২০২৫ ২২ : ০৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: রাজ্য পুলিশের এসটিএফ-এর দায়ের করা একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার এক ব্যক্তিকে  এসটিএফ-এর সদর দপ্তর কলকাতায়  ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে । 

আগামী ২৭ জানুয়ারি হরিহরপাড়া থানার রুকুনপুর-মাগুরা গ্রামের বাসিন্দা, জনৈক রফিকুল ইসলাম মন্ডল নামে ওই ব্যক্তিকে সকাল দশটার সময় বিধাননগরে এসটিএফ-এর সদর দপ্তরে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, তাদের কেস নম্বর ৩৬/২০২৪ মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য রফিকুল ইসলামকে বিএনএস-এর ১৭৯ নম্বর ধারায় নোটিশ জারি করে  তলব করা হয়েছে। সূত্রের খবর গত ৩১ ডিসেম্বর ২০২৪, এই মামলাটি রুজু করে এসটিএফ। রাজ্য পুলিশের এই বিশেষ শাখা আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি-সহ অন্য কিছু জঙ্গি সংগঠনের বিরুদ্ধে নতুন করে তদন্তে নেমেছে বলে সূত্রের খবর। 


প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে হরিহরপাড়া থানা এলাকায়  রাজ্য পুলিশ এবং অসম পুলিশের এসটিএফ যৌথভাবে অভিযান চালিয়ে মিনারুল শেখ এবং আব্বাস আলি নামে দু'জনকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে বাংলাদেশের জঙ্গি সংগঠন এবিটি-র হয়ে এই রাজ্যে সংগঠন বাড়ানো এবং নাশকতামূলক কাজকর্ম করার অভিযোগ আনা হয়েছে অসম এসটিএফ -এর তরফ থেকে। আপাতত ওই দুই অভিযুক্ত অসম  এসটিএফ-এর  হেফাজতে রয়েছে। আব্বাস এবং মিনারুল ছাড়াও এসটিএফ-এর হাতে নওদা থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে আরও দুই যুবক।  খাগড়াগড় বিস্ফোরণে সাজা প্রাপ্ত তারিকুল ইসলাম নামে আরও এক জঙ্গিকে সম্প্রতি জেল হেফাজত থেকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে রাজ্য এসটিএফ। 

সূত্রের খবর, হরিহরপাড়া থেকে  ধৃত দুই জঙ্গির মধ্যে মিনারুলকে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ আধিকারিকরা জানতে পেরেছেন রুকুনপুর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। মিনারুলের মোবাইল ফোন থেকে রফিকুলকে গত কয়েক মাসে একাধিকবার ফোন করা হয়েছে এবং দু'জনের মধ্যে দীর্ঘ সময় কথাও হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম মন্ডল চাষবাসের সঙ্গে জড়িত। তবে সম্প্রতি বিভিন্ন কারণে তিনি মিনারুলের সঙ্গে অসম এবং ঝাড়খণ্ডে গিয়েছিলেন বলে শোনা যাচ্ছে। 

যদিও রফিকুল নিজে কোনও রকম জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁর যোগাযোগের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন,' আমি সামান্য একজন চাষি। এসটিএফ কেন আমাকে ডাকল বুঝতে পারছি না।  কয়েকজন পুলিশকর্মী এসে আমার ছেলের হাতে একটি নোটিশ ধরিয়ে কলকাতায় এসটিএফ -এর অফিসে দেখা করতে বলেছেন।'
 
 রফিকুল জানান, তিনি মিনারুলকে খুব ভালোভাবেই চিনতেন। তিনি বলেন,' ওই যুবকের বাড়ি আমার বাড়ির খুব কাছেই। কিন্তু আমি মিনারুলের সঙ্গে কোথাও কোনদিন কোনও কাজে যাইনি বা আমার সঙ্গে তার জঙ্গি সংগঠন নিয়ে কোনও কথা হত না।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া