শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৩ জানুয়ারী ২০২৫ ২০ : ২০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে নেতাজী জন্মজয়ন্তী পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার অনুষ্ঠান মঞ্চে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মাধ্যমে বক্তব্য শুরু করেন মমতা। শুরুতেই বলে দিলেন, ‘পাহাড়ে এবং রাজ্যের বিভিন্ন এলাকায় নেতাজির জন্মজয়ন্তী আগে পালন করেছি। তরাই ডুয়ার্সে এই প্রথমবার রাজ্য সরকারের পক্ষ থেকে এত বড় করে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হল স্মরণীয় করে রাখতে।’
তিনি আরও বলেন ‘দেশে যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল। তখন আন্দামানে সেলুলার জেলে গিয়েছিলাম। যেখানে অধিকাংশ স্বাধীনতা সংগ্রামী বাঙালি এবং পাঞ্জাবি ছিলেন। আন্দামানের পাশাপাশি ডুয়ার্সের এই আলিপুরদুয়ার জেলার বক্সাতে স্বাধীনতা আন্দোলনকারীদের রাখা হয়েছিল। আর নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের শিক্ষা ও দীক্ষা দিয়েছিলেন। ভারতের প্রথম সেনাবাহিনী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন নেতাজি। ভগৎ সিং থেকে শুরু করে বিভিন্ন প্রদেশের ব্যক্তিত্ব এই স্বাধীনতার লড়াইয়ে যুক্ত ছিলেন। কিন্তু আক্ষেপ সুভাষচন্দ্র বসুর জন্মদিন জানি, মৃত্যুদিন জানি না। তিনি চক্রান্তের শিকার হয়েছিলেন। নেতাজি অন্তর্ধান রহস্যের যে ৬৪টি ফাইল রয়েছে তা সাধারণের দেখার জন্য রেখেছি।’ জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহকুমার কথা উল্লেখ করে মমতা বলেন, ‘ধুপগুড়ির বিধায়ক হিসেবে নির্মল চন্দ্র রায়ের জয়ের পর ধুপগুড়িতে সাব ডিভিশন এবং সাব ডিভিশন হাসপাতালের যে দাবি ছিল তা পূরণ করা হয়েছে। কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের বিষয় রয়েছে সেগুলো টেন্ডার প্রক্রিয়া হয়ে গেছে। স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা হয়ে গিয়েছে।’
চা বলয়ের মানুষ সহ বাংলার বিভিন্ন এলাকার মানুষের সরকারি প্রকল্পের বাড়ির বিষয়ে তিনি বলেন ‘কেন্দ্র টাকা দিচ্ছে না। কিন্তু লড়াই করে যাচ্ছি। রাজ্য সরকারের তরফ থেকে বাংলায় বাড়ি তৈরির টাকা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে চা শ্রমিকরা পাট্টা পাচ্ছেন। পাট্টার পর এক লক্ষ কুড়ি হাজার টাকা করে ঘর তৈরির জন্য পাবেন।’ তিনি সভামঞ্চ থেকেই মাদারিহাট বিধানসভা ক্ষেত্রে জয়প্রকাশ টোপ্পোর জয়ের বিষয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণের উদ্দেশ্যে। এছাড়াও পানীয় জল প্রকল্প, চা বাগান খোলা বিষয়ে তিনি উল্লেখ করেন। জানান, ‘যে সমস্ত চা বাগান কেন্দ্রীয় সরকার খোলেনি সেগুলো রাজ্য সরকার খুলেছে। আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ২৪ শে ফেব্রুয়ারি দুয়ারে সরকার শিবির চলবে। সেই দুয়ারে সরকারের আবেদন ২৮ তারিখের মধ্যে যতটা পারবো দিয়ে দেব। চা শ্রমিকদের জমি কেউ নিয়ে নেওয়ার চেষ্টা করলে সেই বিষয়ে তারা সরাসরি দুয়ারে সরকারে অভিযোগ জানাতে পারবেন।’ এরপরেই জাতীয় সঙ্গীত গেয়ে মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে নামেন। তবে জন বার্লার সঙ্গে কথা নিয়ে মুখ খোলেননি মমতা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার