শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বেলা বাড়লেও কুয়াশার চাদরে মোড়া গোটা শহর, উত্তরবঙ্গে ফিরল শীতের ঝোড়ো ব্যাটিং 

Riya Patra | ২৩ জানুয়ারী ২০২৫ ১৯ : ৫৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মাঘের শীত হাড়কাঁপানো, মাঘের শীতে বাঘে কাঁপে, অথচ চলতি বছরের মাঘমাসে শীত কোথায়? জানুয়ারিতেই হাড়কাঁপানো শীতের মাঝেই বাড়ছিল তাপমাত্রা। অনেকেরই আক্ষেপ ছিল এই বছর কনকনে ঠান্ডা অনুভূত হবে না। নতুন বছরের জানুয়ারি মাসের শুরুর কয়েক দিন বেশ ভালো ঠান্ডা অনুভূত হলেও তারপর হঠাৎ উধাও হয়ে হয়ে গিয়েছিল ঠান্ডার অনুভূতি। ভোরের দিকে ও রাতের দিকে ঠান্ডা অনুভূত হলেও বেলার দিকে কিন্তু সেইভাবে ঠান্ডা অনুভূত হচ্ছিল না। তবে গতকাল থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা দিল উত্তরবঙ্গে। আবার ফিরল কনকনে ঠান্ডার আমেজ।

গোটা উত্তরবঙ্গ জুড়ে শীতের দাপট। এক ধাক্কায়  তাপমাত্রা অনেকটা নিচে নেমে গিয়েছে। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রারও পতন ঘটেছে প্রায় অনেকটাই। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৬ তারিখ থেকে, রাজ্যজুড়েই তাপমাত্রা কমবে বেশ কয়েকডিগ্রি। 

বৃহস্পতিবার সকাল থেকেই শহর শিলিগুড়ি ছিল কুয়াশাচ্ছন্ন। বেলা বাড়লেও কুয়াশা চাদর সরেনি শহরের উপর থেকে। পাশাপাশি উত্তুরে হাওয়া বইছে সর্বত্র। একেবারে সকালের দিকে পথ চলতি মানুষের দেখা মেলেনি। একদিকে ঠান্ডা , অন্যদিকে নেতাজি জয়ন্তীর সরকারি ছুটিতে কম্বলের নিচে জায়গা করে নিয়েছে সাধারণ মানুষ। দক্ষিণবঙ্গের ১২ জেলায় কুয়াশা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 


আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের প্রভাব কমেছিল বিগত দিনগুলিতে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে শীতের প্রভাব। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং-এর পাহাড়ি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুয়াশার দাপটের প্রভাব পড়তে পারে ট্রেন, বিমান চলাচলের ক্ষেত্রেও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া