শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৩ জানুয়ারী ২০২৫ ১৯ : ২৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ভোররাত থেকে বিবেকানন্দ ব্রিজ বা বালি ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়েছে। নিয়মমতো দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। নিবেদিতা সেতু দিয়ে চলাচল করছে। এর ফলে কিছুটা সমস্যায় পড়েছেন যাত্রীরা। ব্রিজ থেকে নামার রাস্তা না পেয়ে, দীর্ঘ পথ হেঁটে বাস ধরতে হচ্ছে তাঁদের। যদিও কাজের জন্য যে যানবাহন ঘুরপথে যাবে তা আগেই জানানো হয়েছিল।
১৯৩১ সালে তৈরি হয় বালি ব্রিজ। গঙ্গার ওপর নির্মিত এই ইস্পাতের সেতুর মাঝে রেল লাইন ও দু’পাশ দিয়ে সড়ক। সেতুর বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে ব্রিজের গার্ডার বদল-সহ একাধিক কাজ শুরু হয়েছে। সেই মতো টানা ১০০ ঘণ্টা ধরে চলবে এই কাজ। কিন্তু এর ফলে সকাল থেকে চরম হয়রানি শুরু হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। বাধ্য হয়ে পুলিশকে রেলিং ভেঙে নতুন রাস্তা তৈরিতে হাত লাগাতে হয়েছে।
যাত্রীদের একাংশের কথায়, রেলসেতুর মেরামতির কাজের জন্য কাজে বেরিয়ে সকাল থেকেই ভোগান্তি হচ্ছে। আগে থেকে বিকল্প রাস্তা করা দরকার ছিল। সেতু থেকে দূরে রাজচন্দ্রপুর থেকে প্রায় ২-৩ কিমি হাঁটতে হচ্ছে। বাধ্য হয়েই অনেকে রাস্তার রেলিং টপকে শর্টকাট পথে যেতে চাইছেন। আলমপুরে কর্মসূত্রে যান বেলুড়ের বাসিন্দা অলোক দেব। তিনি বলেন, দক্ষিণেশ্বরের দিক থেকে সমস্ত বাস বন্ধ। নিবেদিতা সেতু হয়ে যেতে গিয়ে বালির দিক দিয়ে বাস ধরতেই পারা যাচ্ছে না। অনেকটা ঘুরপথে রাজচন্দ্রপুর পর্যন্ত যেতে হচ্ছে।
পুলিশের একটি সূত্র জানাচ্ছে, এতদিনের রেলব্রিজ। এটাকে তো রক্ষণাবেক্ষণ করতে হবে। সেই কাজ শুরু হয়েছে। বিকল্প একটি রাস্তা করার কাজ শুরু হয়েছে। দ্রুত সমস্যা মিটে যাবে বলে ওই সূত্রটি জানায়।
রেল সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সূচি মেনে কাজ শুরু হয়েছে বালি ব্রিজে। বিশালাকার ক্রেন দিয়ে সমস্ত কাজ চলছে। দক্ষিণেশ্বর থেকে বালির দিকে এলাকায় রয়েছেন রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা। জানা যাচ্ছে, রেলের উচ্চপদস্থ আধিকারিকরা আসবেন কাজ খতিয়ে দেখতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার