শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা নিয়েও 

Riya Patra | ২২ জানুয়ারী ২০২৫ ০২ : ২৫Riya Patra

অতীশ সেন, ডুয়ার্স: জঙ্গলে পর্যটকদের ঢুকতে 'ফি' দিতে হয় বড় অঙ্কের। গাড়ি নিয়ে ঘুরলে গুনতে হয় প্রায় আড়াই হাজার টাকা। বিধায়কের কাছে শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দিলেন, কোনও বাড়তি টাকা নেওয়া যাবে না। একই সঙ্গে,  জঙ্গলের পথে লাগানো সতর্কীকরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই বৈঠকেই রাজাভাতখাওয়ার সংরক্ষিত জঙ্গলে ঢুকতে পর্যটকদের মাত্রাতিরিক্ত খরচের বিষয়টি মুখ্যমন্ত্রীর সামনে তোলেন আলিপুরদুয়ার এর বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি অভিযোগ করেন,  ‘রাজাভাতখাওয়ায় পর্যটকদের গাড়ি নিয়ে ঢুকতে অনেক বেশি টাকা দিতে হচ্ছে, মাথাপিছু গাড়িপিছু আড়াই হাজার টাকা।‘  একথা শুনেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘বাড়তি টাকা কেন দিতে হবে পর্যটকদের? কার অনুমতিতে টাকা নেওয়া হচ্ছে? কে ঠিক করেছে?’ মুখ্যমন্ত্রী প্রশ্নের উত্তর দিতে গিয়ে বনদপ্তরের এক কর্তা জানান, গাড়ির এন্ট্রি এবং গাড়িতে সওয়ার পর্যটকদের মাথাপিছু ফি এই দুই মিলিয়ে দুই থেকে আড়াই হাজার টাকা দিতে হয়৷ এটা চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন ঠিক করেছেন। কোন এলাকায় যাওয়ার জন্য কত ফি- তার একটি তালিকা রয়েছে। উত্তরে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী বলেন, বনদপ্তর কি সরকারের বাইরে? এরপরই তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘পর্যটকদের থেকে আর কোনও বাড়তি টাকা নেওয়া যাবে না। এত টাকা নেওয়া হলে কেন পর্যটক আসবে?’ দ্রুত এই ধরনের সব ফি প্রত্যাহার করতে বলেন মুখ্যমন্ত্রী। 

জঙ্গলের রাস্তায় লাগানো একটি পোস্টার দেখেও মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। পোস্টারটির ছবি তিনি মোবাইলে তুলে এনেছিলেন। বৈঠক থেকে সেপ্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘আমি ছবিটা তুলে নিয়ে এসেছি, ছবিটা চিফ সেক্রেটারিকে দেখাব৷‘ তারপরে বলেন, ‘ভাগ্যিস হনুমান গুলো দেওয়ালে লাগানো কাপড়টা ছিড়ে দিয়েছিল, তাই পোস্টারটা দেখা গিয়েছে। হনুমানগুলিকে ধন্যবাদ।‘  পোস্টারের ভাষা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা কি কোনও ভাষা হল? আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এমনটা বলা যেত। যারা আইন জানে না, জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন অনেক স্থানীয়দের উপর অত্যাচার হয়। বিষয়টা আমার নজরে থাকল।‘ বিষয়টি খুবই 'আন হেলদি লাইন' বলে তিনি জানান। বনদপ্তর জানায়, এই নির্দেশিকা বায়ুসেনার। বায়ুসেনার সঙ্গে ডিএম এবং এস.পি'রা কথা বলে সমস্যার সমাধান করার নির্দেশ দেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া