শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২২ জানুয়ারী ২০২৫ ২৩ : ৪৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলেই যোগ দিচ্ছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। দিল্লির এইমস থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে বাড়ি যাওয়ার আগে তিনি সাংবাদিকদের জানান, ‘মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে হাজির থাকব। তাই আলিপুরদুয়ারে ফিরছি। মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক। চা বাগান-সহ এলাকার সমস্যা সমাধান করতে পারবেন।’
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিণী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে হাজির থাকার জন্য জেলা প্রশাসনের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান জন বার্লা। সেই আমন্ত্রণে সারা দিয়ে সরকারি অনুষ্ঠানে হাজির থাকবেন বলে নিজেই জানিয়েছেন তিনি।
তবে দলে যোগ দেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওইদিন যোগদান হবে না। একটু সময় লাগবে। মাসখানেকের মতো। কারণ শুধু আমি একা যোগদান করলে তো হবে না। আমার সঙ্গে অনুগামীরাও রয়েছেন। এলাকার উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের কী পরিকল্পনা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তা নিয়ে কথা হবে। তারপরই যোগদানের দিন স্থির করব।’
কী কারণে গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করছেন ? ক্ষোভের সঙ্গে বার্লা উত্তর দেন, ‘যেখানে সম্মান পাব না, সেখানে থেকে কী লাভ? আমাকে পিছন থেকে ছুরি মারা হয়েছে।’ এপ্রসঙ্গে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, ‘এটা তো হওয়ারই ছিল। এর ফলে আমাদের সংগঠনের কোনও ক্ষতি হবে না।’ তবে বার্লার যোগদান নিয়ে মুখ খুলতে চাননি জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
উল্লেখ্য, গত লোকসভা ভোটে আলিপুরদুয়ার আসনে বিজেপি তাঁকে টিকিট না দেওয়ার পরই ক্ষুব্ধ হয়েছিলেন জন বার্লা। তাঁকে বাদ দিয়ে আসনটি ধরে রাখতে পারলেও ব্যবধান অনেকটাই কমে যায় বিজেপির। তারপরই গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তাঁর। দলীয় কোনও কর্মসূচিতেও দেখা যায়নি তাঁকে। সম্প্রতি মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে বার্লা'র সঙ্গে বিজেপির ফাটল আরও চওড়া হয়ে যায় বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার