শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

minister malay ghatak house vandalised

রাজ্য | মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে ভাঙচুরের অভিযোগ, আটক এক

Rajat Bose | ২২ জানুয়ারী ২০২৫ ২২ : ৫২Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলা। জানা গেছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের আপকার গার্ডেনের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।


বাসভবনের অফিসের টেবিলের কাচ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এক যুবককে আটক করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। এই ঘটনার পরেই ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিত নস্কর। মন্ত্রীর বাসভবনে পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে হামলা হল তা প্রশ্ন উঠছে। তবে আইনমন্ত্রীর কোনও আঘাত লাগেনি। 


জানা গেছে, বুধবার দুপুরে এক যুবক মন্ত্রীর আসানসোলের আপকার গার্ডেনের বাড়ির সামনে আসে। মন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় সে। তবে সাক্ষাতের জন্য আগাম সময় চেয়ে না রাখায় নিরাপত্তারক্ষী তাকে বাধা দেয়। অভিযোগ, কিছুক্ষণের মধ্যে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে মন্ত্রীর বাড়ি লাগোয়া অফিসে ঢুকে পড়ে ওই যুবক। মন্ত্রীর কার্যালয়ে থাকা টেবিলের কাচ ভাঙে সে। ভাঙচুরের শব্দ শুনে দৌড়ে আসেন নিরাপত্তারক্ষীরা। তাকে হাতেনাতে ধরা হয়। 
জেরায় ওই যুবক দাবি করেছে তাকে কেউ পাঠায়নি। মন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ না পাওয়ার পর এই কাজ করেছে সে। ওই যুবকের অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া