শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

awas yojana scam, complaints lodged

রাজ্য | আবাস যোজনার সুবিধা পাইয়ে দিতে কাটমানি চাওয়ার অভিযোগ, মমতার হুঁশিয়ারির পর মুর্শিদাবাদে থানায় অভিযোগ দায়ের

Rajat Bose | ২২ জানুয়ারী ২০২৫ ২০ : ৫১Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ সরকারি প্রকল্পের সুবিধা পেতে কাটমানি না দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কড়া অবস্থান নিতেই মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকায় এক পঞ্চায়েত প্রধান এবং এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েকজন উপভোক্তার কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠল। 

ইতিমধ্যেই ওই দু’‌জনের বিরুদ্ধে রেজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গত সোমবার মুর্শিদাবাদের লালবাগ শহরে প্রশাসনিক সভা করতে এসে মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‌সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যদি কেউ এক টাকাও চায় তাহলে দেবেন না। এটা সরকারের টাকা। এই টাকা নেওয়ার অধিকার কোনও ব্যক্তির নেই। যদি কেউ টাকা চায় তাহলে থানায় লিখিত অভিযোগ দায়ের করুন। থানা যদি অভিযোগ না নেয় তাহলে ‘‌সরাসরি মুখ্যমন্ত্রী’‌র নম্বরে ফোন করে জানান।’‌ মুখ্যমন্ত্রী অভয় দেওয়ার পরই মঙ্গলবার বেলডাঙ্গা–২ ব্লকের রামপাড়া ১ এবং আন্দুলবেড়িয়া–১ পঞ্চায়েতের কয়েকজন বাসিন্দা আবাস যোজনায় কাটমানি চাওয়া নিয়ে রেজিনগর থানায় অভিযোগ দায়ের করলেন। 

লিখিত অভিযোগে তাঁরা জানিয়েছেন আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকার আগেই স্থানীয় পঞ্চায়েত সদস্য সত্যনারায়ণ ঘোষ  বেশ কিছু লোকের কাছ থেকে ৫০০০ টাকা করে নিয়েছেন। অ্যাকাউন্টে টাকা ঢোকার পর আরও ১০–১৫ হাজার টাকা নিয়েছেন। 

আন্দুলবাড়িয়া–১ পঞ্চায়েতের এক ব্যক্তি তার লিখিত অভিযোগে জানিয়েছেন, রাজ্যের আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা তিনি পেয়েছেন। কিন্তু এর মধ্যে ৫ হাজার টাকা স্থানীয় পঞ্চায়েত প্রধান রবীন ঘোষ ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন। ওই ব্যক্তির আরও অভিযোগ, রবীন ঘোষ তাঁকে হুঁশিয়ারি দিয়েছেন ১৫ হাজার টাকা না দিলে দ্বিতীয় কিস্তির বাকি ৬০ হাজার টাকা তিনি পাবেন না। 

গোটা বিষয়টি নিয়ে রেজিনগরের তৃণমূল বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের বহরমপুর–মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী বলেন, ‘‌কাটমানি নিয়ে মুখ্যমন্ত্রী যে অবস্থান নিয়েছেন তার জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই। আমিও খবর পেয়েছি আমার এলাকায় এরকম দু–একটি ঘটনা ঘটেছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন যা ব্যবস্থা নেবে তাকে সমর্থন জানাবো।’‌ 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া