শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ১০০ ঘণ্টা বন্ধ বালি ব্রিজ, বাতিল ২২ জোড়া লোকাল ট্রেন ও একাধিক এক্সপ্রেস

Pallabi Ghosh | ২২ জানুয়ারী ২০২৫ ২০ : ২৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: টানা পাঁচ দিন বন্ধ হতে চলেছে বালি ব্রিজ। পূর্বরেলের শিয়ালদহ–ডানকুনি শাখায় বালি ব্রিজ ও বালি হল্ট স্টেশনের মধ্যবর্তী অংশে পুরোনো লোহার জীর্ণ গার্ডারগুলি পাল্টাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। 

১৯৩১ সালে তৈরি হয় বালি ব্রিজ। গঙ্গার ওপর নির্মিত এই ইস্পাতের সেতুর মাঝে রেল লাইন ও দু’পাশ দিয়ে সড়ক সেতু। রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার মধ্যরাত পেরোলেই বন্ধ রাখা হবে বালি ব্রিজ। আগামী ২৭ জানুয়ারি ভোর ৪টা পর্যন্ত প্রায় একশো ঘণ্টা শিয়ালদহ–ডানকুনি শাখায় ট্রেন চলাচলও বন্ধ থাকবে। 

রেলের তরফে আরও জানানো হয়েছে, এই কারণে শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল করা হয়েছে ২২ জোড়া ডানকুনি লোকাল। বাতিল হবে একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনও। সেগুলি হল শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস, কলকাতা-পাটনা গরীবরথ, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস এবং কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেসকেও বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। 

এই প্রসঙ্গে শিয়ালদহের ডিআরএম জানিয়েছেন, ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলবে না। যে কারণে মোট ২২ জোড়া ডানকুনি লোকাল বাতিল করা হবে। বাতিল হবে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া