শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২২ জানুয়ারী ২০২৫ ১৮ : ৩৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত পাঁচথুপি গ্রাম। আজ থেকে প্রায় ৮৭ বছর আগে সেখানে একটি রাজনৈতিক সভা করতে এসে নেতাজি সুভাষচন্দ্র বসুর মনে হয়েছিল, এই পাঁচথুপিকে ঠিক গ্রাম বলা চলে না। গ্রামের তকমা না থাক, তবুও পাঁচথুপিবাসীর হৃদয় এখনও নেতাজি সুভাষচন্দ্র বোসের স্মৃতি অমলিন। কারণ, ১৯২৯ সালের মে মাসে এই গ্রামের মাটিতেই পা পড়েছিল বিশ্ববরেণ্য নেতাজির।
ইতিহাসের পাতা ঘাঁটলে জানা যায়, পাঁচথুপির তৎকালীন জমিদার তথা কংগ্রেস নেতা সুনীলমোহন ঘোষ মল্লিকের সঙ্গে একসময় নেতাজির সখ্যতা গড়ে উঠেছিল। সেই সূত্রেই পাঁচথুপিতে একটি রাজনৈতিক সভা করতে এসেছিলেন নেতাজি। মল্লিক বাড়িতে একটি রাতও কাটান তিনি। আজও তাঁর লেখা চিঠি সযত্নে সংরক্ষিত রয়েছে ঘোষ মল্লিক বাড়িতে। দেশনায়ককে সম্মান জানিয়ে পাঁচথুপির নাগরিক মঞ্চের পক্ষ থেকে নেতাজির একটি পূর্ণাঙ্গ মূর্তিও স্থাপিত হয়েছে এই গ্রামের মাটিতে। প্রতি বছর ২৩ জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন সাড়ম্বরে পালন করেন এলাকাবাসী।
জমিদারি না থাকলেও যে ঘরে নেতাজি নিশিযাপন করেছিলেন সেই ঘরটি এখনও রয়ে গিয়েছে। যদিও রক্ষণাবেক্ষণের অভাব তা আজ অনেকটাই পরিত্যক্ত। কিন্তু ঘোষ মল্লিক বাড়ির সঙ্গে নেতাজির সম্পর্ক যে কতটা গভীর ছিল তা আজও স্থানীয় বাসিন্দাদের মুখে মুখে ঘোরে। স্থানীয় বাসিন্দা আতাহার শেখ বলেন, ''সুনীলমোহন ঘোষ মল্লিকের কাছেই শুনেছি, নেতাজির পদধূলি পড়েছিল তাঁর বাড়িতে। পাঁচথুপির গ্রামীণ এলাকায় কংগ্রেসের একটি রাজনৈতিক সভা করার পর তার বাড়িতেই এক রাত কাটিয়েছিলেন তিনি। তখন মল্লিকবাবুর স্ত্রী তাঁকে লুচি আলুর দম রেঁধে খাইয়েছিলেন।'' তিনি আরও বলেন, ''কিন্তু পাঁচথুপিতে নেতাজি সুভাষ চন্দ্রের থাকার খবর তৎকালীন ইংরেজ সরকারের কাছে পৌঁছে যায়। তাই কাউকে কিছু না জানিয়েই রাতের অন্ধকারে 'ছদ্মবেশ' ধরে নেতাজিকে গঙ্গা পার হয়ে চলে যেতে হয়েছিল বর্ধমান। আজও আমরা পাঁচথুপিবাসী গর্ববোধ করি যে, আমাদের এই গ্রামের মাটিতে ওই বিশ্ববরেণ্য নেতার পদধূলি পড়েছিল।''
ঘোষ মল্লিক পরিবারের সদস্যা মৌমিতা ঘোষ জানান, আমাদের পরিবারের সঙ্গে নেতাজির যে সখ্যতা ছিল তা ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি। এছাড়া তাঁর লেখা চিঠিও আমরা দেখেছি। তাঁর মতো মহান ব্যক্তিত্বের সঙ্গে পাঁচথুপির যে এই সম্পর্ক তা অনেকে না জানলেও পাঁচথুপিবাসী হিসেবে আমরা গর্বিত।
নেতাজি সুভাষচন্দ্র বোসের পদধূলিতে পাঁচথুপির মাটি যে ধন্য এবং ঘোষ মল্লিক পরিবারে নেতাজির স্মৃতি যে কতটা অমলিন তার সাক্ষ্য আজও বহন করে চলেছে ভাঙাচোরা অবস্থায় দাঁড়িয়ে থাকা ঘোষ মল্লিক জমিদার বাড়িটি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার