শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২১ জানুয়ারী ২০২৫ ০০ : ৪৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: কাঁটাতার নেই উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের সীমান্তবর্তী এক বিস্তীর্ণ এলাকায়। এই এলাকায় কাঁটাতারের জন্য প্রয়োজন জমি ও তার চিহ্নিতকরণ। মঙ্গলবার গাইঘাটা ব্লক অফিসে এবিষয়ে বিএসএফ-এর সঙ্গে একটি বৈঠক করে গাইঘাটা ব্লক প্রশাসন। গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি ছাড়াও বৈঠকে ছিলেন বিএসএফ-এর ৫ এবং ১৪৩ নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা। ছিলেন স্থানীয় প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
এবিষয়ে বিডিও বলেন, 'রামনগর এবং ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। এই এলাকায় কাঁটাতার দেওয়ার প্রয়োজনে প্রায় ১০০ একর জমি কেনা হবে। জমি নিয়ে কোনও সমস্যা নেই এবং কেনার কাজও শুরু হয়েছে।'
উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি জানান, কাঁটাতারের জন্য কোনও জমিজট নেই। ফেব্রুয়ারি মাসের মধ্যেই জমি মাপা হয়ে যাবে। উল্লেখ্য, বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সীমান্তে বেড়া দেওয়া নিয়ে একাধিকবার বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি'র সঙ্গে কোথাও বিএসএফ, আবার কোথাও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এদেশের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী গ্রামবাসীদের অভিযোগ, কোথাও কোথাও সীমান্তে বেড়া না থাকার সুযোগ নিয়ে পড়শি দেশ থেকে এপারে এসে তাঁদের ফসল লুট করে নিয়ে গিয়েছে সে দেশের দুষ্কৃতীরা।
সম্প্রতি মালদহের বৈষ্ণবনগরে সীমান্তে বাংলাদেশিরা ভারতে ফসল লুট করতে এলে রুখে দাঁড়ান ভারতীয় গ্রামবাসীরা। এগিয়ে আসে বিএসএফ। কিন্তু অভিযোগ, বাংলাদেশি দুষ্কৃতীরা শুধুমাত্র ওই ঘটনায় বিএসএফের দিকে পাথর বৃষ্টি নয়, বোমাও ছোঁড়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার