শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Accident: রঘুনাথগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩, আহত ৩৬

Pallabi Ghosh | ০৯ ডিসেম্বর ২০২৩ ২২ : ১৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শনিবার রাত ৯ টা নাগাদ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বারালা এলাকাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে তিনজনের। আহত হয়েছেন আরও ৩৬ জন। আহতদের সকলকেই জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে ১৩ জন আহতের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যাক্তিদের নাম রাজা মাল, কানাই মাল এবং তারক মাল। মৃত তিন ব্যক্তির বয়স ২৮-৩৫ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে- বীরভূমের নলহাটি পাইকপাড়া এলাকাতে এক ব্যক্তির মৃত্যুর পর তাঁর আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীরা একটি পিক আপ ভ্যান ভাড়া করে মুর্শিদাবাদের জঙ্গিপুর শ্মশান ঘাটে এসেছিলেন দেহটি দাহ করার জন্য।
শনিবার সন্ধের পর দাহ কাজ শেষ করে তাঁরা যখন বীরভূমে ফিরে যাচ্ছিলেন সেই সময় মুরারই-রঘুনাথগঞ্জ রাজ্য সড়কের ওপর বারালা হাসপাতালের কাছে একটি পাথর বোঝাই ট্রাক্ট্ররের সাথে ওই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এবং পাথর বোঝাই ট্রাক্টরটি পিক আপ ভ্যানের উপর গিয়ে পরে। এই ঘটনাতে একাধিক ব্যক্তি পাথরের তলায় চাপাও পড়ে যান।
পুলিশ আসার আগে স্থানীয় ব্যক্তিরা জেসিবি মেশিন নিয়ে এসে ট্রাক্টরটিকে পিকআপ ভ্যানের উপর থেকে সরিয়ে আহতদেরকে দ্রুত উদ্ধারের চেষ্টা করেন। এরপর আহতদের সকলকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া