শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২০ জানুয়ারী ২০২৫ ০১ : ৪৫Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: কোচবিহার জেলায় বুথ কমিটি করার জন্য সক্রিয় সদস্যই খুঁজে পাচ্ছে না বিজেপি। সাংগঠনিক জেলার প্রতিটি বুথেই কমিটি তৈরির তোড়জোড় শুরু করেছে গেরুয়া শিবির। কিন্তু বুথে বুথে অন্তত একজন করেও সক্রিয় সদস্যের অভাব রয়েছে বলে জানা গিয়েছে। কোচবিহার জেলায় মোট ২২৯৮টি বুথ রয়েছে। অথচ বিজেপির সক্রিয় সদস্যের সংখ্যা মাত্র ১৬০০। এই অবস্থায় বাধ্য হয়ে সক্রিয় সদস্য ছাড়া সাধারণ সদস্যদের নিয়েই গেরুয়া শিবির বুথ কমিটি তৈরি করতে চাইছে বলে বিজেপি সূত্রে খবর।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, জেলায় সবমিলিয়ে ১ লক্ষ ৪০ হাজার সদস্য নথিভুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে সক্রিয় সদস্য মাত্র ১৬০০ জন। আবার বুথ কমিটি তৈরির পর মণ্ডল কমিটি তৈরির দিকে এগোবে বিজেপি। বিজেপির কোচবিহার সাংগঠনিক জেলায় মোট ৪৩টি মণ্ডল রয়েছে। প্রতিটি মণ্ডলে ১৬ জনের কমিটি হয়। সেখানকার পদাধিকারীদের সক্রিয় সদস্য হতে হয়। আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে টার্গেট করে এগোতে চাইছে গেরুয়া শিবির। বুথ স্তরে বিজেপিকে শক্তিশালী করে তুলতে চাইছেন দলীয় নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, প্রয়োজনে নতুন মুখদের এনে প্রচার বাড়ানোর বিষয়েও চিন্তাভাবনা করছে দল। বিজেপির বুথ কমিটি তৈরির প্রক্রিয়া শুরু হয় গত ১৮ জানুয়ারি। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। সেজন্য কয়েকদিন ধরেই কোচবিহার জেলা কার্যালয়ে নিয়মিত বৈঠক চলছে। কাকে কোন পদে রাখা হবে তা নিয়ে বুথ স্তরেও চর্চা চলছে। কিন্তু সক্রিয় সদস্য সেভাবে না থাকায় সাধারণ সদস্যদের নিয়ে কমিটি করার পথে এগোচ্ছে দল।
এদিন এবিষয়ে বিজেপির জেলা সভাপতি তথা কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায় বলেন, ‘বুথ কমিটিতে সক্রিয় সদস্যদের রাখতেই হবে এরকম কোনও নিয়ম নেই। বাকিদের নিয়েই বুথ কমিটি হবে। যে বুথে অন্তত ৫০ জন সদস্য রয়েছেন সেখানে আমরা কমিটি তৈরি করব। সেই হিসেবে প্রত্যেকটি বুথেই কমিটি হবে।’
এবিষয়ে জেলা সভাপতি দাবি করলেও দলের অন্দরে কান পাতলেই শোনা যায়, প্রতিটি বুথে কমিটি তৈরি করতে গিয়ে বেশ চাপে পড়েছে দল। ২২৯৮টি বুথের মধ্যে এতদিন বিজেপির ১৮০০টি বুথে কমিটি ছিল। বিধানসভা নির্বাচনের সময় জেলায় বিজেপি শক্তিশালী থাকলেও লোকসভা নির্বাচনের পর থেকে দলের শক্তি অনেকটাই ক্ষয় হয়। সম্প্রতি বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলেছে। সেখানেও গতবারের মতো উল্লেখযোগ্য সাড়া মেলেনি।
এবিষয়ে কোচবিহার জেলার তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কটাক্ষের সুরে বলেন, ২০২৪–এর লোকসভা নির্বাচনে পরাজয়ের পর কোচবিহার জেলা জুড়ে বিজেপির ধস নেমেছে। কেউ আর বিজেপি করতে চাইছেন না। বিজেপির মিথ্যাচার, ভণ্ডামি এবং ধর্মের নামে মানুষকে বিভাজিত করার রাজনীতি করছে। মানুষ বুঝে গেছে। তাই বিজেপি বুথ কমিটির সদস্যও খুঁজে পাচ্ছে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার