শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ‘কেন্দ্র ফিরেও তাকায় না’: মুর্শিদাবাদে নদী ভাঙন প্রতিরোধ নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মমতার, বরাদ্দ আরও ৬২.৬১ কোটি টাকা

Kaushik Roy | ২০ জানুয়ারী ২০২৫ ২০ : ৪৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ‘আগে বন্যা নিয়ন্ত্রণ করত কেন্দ্রীয় সরকার। কিন্তু এখন বন্যা হলে সামসেরগঞ্জ, ধূলিয়ান সহ বিভিন্ন নদী তীরবর্তী এলাকার চাষের জমি থেকে শুরু করে বাড়ি-ঘর ভাঙনের ফলে নদীগর্ভে তলিয়ে গেলেও কেন্দ্রীয় সরকার ফিরেও তাকায় না। ভাঙন প্রতিরোধের জন্য এখন সব কাজই রাজ্য সরকারকে করতে হয়। কিন্তু সেই টাকাও রাজ্যকে দেওয়া হয় না’। মুর্শিদাবাদে নদী ভাঙন প্রতিরোধ নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

 

সরাসরি কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলে তিনি বলেন, ‘ইতিমধ্যেই মুর্শিদাবাদের ভাঙন প্রতিরোধের জন্য ৪০০ কোটি টাকা দেওয়া হয়েছে। গঙ্গা-ভাগীরথী নদীর ভাঙন রোধের কাজে আরও বরাদ্দ ৬২.৬১ কোটি টাকা বরাদ্দ করা হল’। তাঁর দাবি, শুধু নির্বাচন আসলেই কেন্দ্রীয় মন্ত্রীদের দেখা যায়। তিনি বলেন, ‘নির্বাচন আসলেই বারবার দিল্লি থেকে ছুটে আসেন নেতা-মন্ত্রীরা। কিন্তু সেই সমস্ত মানুষ গুলোই যখন বন্যার কবলে পড়েন বা নদী ভাঙনে জমি, বাড়ি হারিয়ে সর্বস্বান্ত হয়ে যান তখন তাঁরা কেউ ফিরেও তাকান না তাদের দিকে’।

 

উল্লেখ্য, সোমবার মুর্শিদাবাদের লালবাগ নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে জেলাবাসীর জন্য একগুচ্ছ নতুন প্রকল্প উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর মধ্যে ১১২ টি প্রকল্পের উদ্বোধন হয় এদিন। পাশাপাশি, ৮৫টি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। সেই সঙ্গে আনন্দধারা প্রকল্প, শস্য বীমা প্রকল্প, কাঁসা শিল্প, স্বল্পমূল্যে পেঁয়াজ সংরক্ষণ, ব্যাটারিচালিত বর্জ পরিবহন গাড়ি, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মত বিভিন্ন প্রকল্পের সুবিধা তিনি সরাসরি তুলে দেন জেলার উপভোক্তাদের হাতে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া