শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | কাটিহার-হাওড়া এক্সপ্রেসের কামরা থেকে উদ্ধার ৫ কোটি টাকার মাদক, গ্রেপ্তার মুর্শিদাবাদের যুবক

Pallabi Ghosh | ২০ জানুয়ারী ২০২৫ ১৮ : ৫০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার সহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল মালদহ টাউন স্টেশন জিআরপি। বিহারের কাটিহার জেলা থেকে মালদহ টাউন স্টেশন আসার পথে ডাউন হাওড়া-কাটিহার ট্রেনে জেনারেল কামরা থেকে ওই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে মালদহ টাউন স্টেশন জিআরপি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ কেজি ৯৮ গ্রাম ব্রাউন সুগার। যার বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে।  

শিলিগুড়ি এসআরপি'র সূত্র থেকেই খবর পেয়ে রবিবার সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ মালদহ টাউন স্টেশন জিআরপি সাদা পোশাকে অভিযান চালায় ডাউন কাটিহার-হাওড়া এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায়। ওই কামরার জনৈক এক ব্যক্তি খাবারের টিফিন কৌটোয় প্লাস্টিকে মোড়ানো এই ব্রাউনসুগারগুলি মজুত রেখেছিল। এরপরই জিআরপির কর্তব্যরত অফিসারেরা ওই মাদক পাচারকারীকে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে। 

শিলিগুড়ি এসআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ইসমাইল শেখ (৩৯)। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদনীচক এলাকায়। মূলত কাটিহারের মাদক পাচারকারী একটি র‍্যাকেটের কাছ থেকে মণিপুরের এই ব্রাউন সুগার সংগ্রহ করেছিল ধৃত ওই ব্যক্তি। একটি খাবারের টিফিন কৌটোয় পরপর চারটি প্লাস্টিকের ছোট ছোট পাউচ ব্যাগে এই ব্রাউন সুগারগুলি মজুত করা হয়েছিল। অভিনব কায়দায় সেই খাবারের বাক্স জেনারেল কামরার সিটের নীচের কোনও এক কোণায় রাখা ছিল। কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে শিলিগুড়ির এসআরপি এই গোপন তথ্য মালদহ টাউন স্টেশন জিআরপিকে দেয়। কাটিহার -হাওড়া এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরা এমনিতেই প্রতিদিনই যাত্রীদের ভিড়ে ঠাসা থাকে। তার মধ্যে থেকে মাদক পাচারকারীকে চিহ্নিত করে উদ্ধার করা এবং এত বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা, জিআরপি'র একটা বড় সাফল্য বলেও মনে করা হচ্ছে। 

জিআরপি সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদে ধৃত ওই ব্যক্তি সীমান্তের ওপারে এগুলি পাচার করার পরিকল্পনা নিয়েছিল। ক্যারিয়ার হিসেবে ধৃত ইসমাইল শেখ কাজ করছিল। উদ্ধার হওয়া ব্রাউন সুগারগুলি কাটিহারের কোথা থেকে নেওয়া হয়েছিল এবং সেগুলি মুর্শিদাবাদের কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল, সবকিছু  নিয়ে তদন্ত শুরু করেছে মালদহ টাউন স্টেশন জিআরপি। 

মালদহ টাউন স্টেশনের জিআরপি আইসি প্রশান্ত রায় জানিয়েছেন, বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ মুর্শিদাবাদের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ কিলো ৯৮ গ্রাম ব্রাউন সুগার। অত্যন্ত উন্নতমানের এই ব্রাউন সুগারগুলি মুর্শিদাবাদের সীমান্তের ওপারে পাচার করা পরিকল্পনা নেওয়া হয়ে থাকতে পারে। পাঁচ কোটি টাকারও বেশি ব্রাউন সুগারের দাম থাকতে পারে বলে আপাতত অনুমান করা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার মালদহ আদালতের মাধ্যমে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া