শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৯ জানুয়ারী ২০২৫ ০১ : ৫৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মালদার তৃণমূল নেতা বাবলা সরকারের খুনের ঘটনায় আরও এক পেশাদার খুনিকে বিহার থেকে গ্রেপ্তার করল মালদা পুলিশ। রবিবার জেলা পুলিশের তরফে একটি বিবৃতি জারি করে এই কথা জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম মহম্মদ আসরার (২২)। অভিযুক্তের বাড়ি বিহারের পূর্নিয়া জেলার বাইসি এলাকায়। ওই তৃণমূল নেতার যেদিন খুন হন সেদিন গোটা অপারেশনের মূল কান্ডারী ছিল পুলিশের হাতে ধৃত এই যুবক। ঘটনার তদন্তে নামার পর বেশ কিছুদিন ধরেই বিভিন্ন সূত্র থেকে মহম্মদ আসরারের গতিবিধির ওপর নজর রাখছিল পুলিশ।
এরপর পুলিশের একটি বিশেষ টিম বিহার পুলিশের সহযোগিতায় পূর্ণিয়া জেলার বাইসি এলাকায় অভিযান চালায়। শনিবার রাতেই একটি পরিত্যক্ত ইঁটভাটা থেকে ওই পেশাদার খুনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার ধৃতকে মালদা আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, গত ২ জানুয়ারি মালদা শহরের মহানন্দাপল্লী এলাকায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে খুন হন মালদা তৃণমূলের জেলা সহ-সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলা সরকার। ঘটনায় তদন্তে নেমে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন অভিযুক্ত মহম্মদ আসরার দুষ্কৃতীদের নিয়ে মোটরবাইক চালাচ্ছিল। ওই বাইক থেকেই গুলি করা হয় তৃণমূল নেতার উদ্দেশ্যে। জানা গিয়েছে, ধৃত মহম্মদ আসরার বাইকে বসে মানুষকে ভয় দেখানোর জন্য শূন্যে গুলি ছুঁড়েছিল যাতে কেউ তাদের ধাওয়া না করতে পারে। তবে তৃণমূল নেতা বাবলা সরকারের খুনের ঘটনায় এখনও পর্যন্ত দুই অভিযুক্ত বাবলু যাদব এবং কৃষ্ণরাজক ওরফে রোহন পলাতক। তাদের ধরার জন্য ইতিমধ্যেই দু’লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে জেলা পুলিশের তরফে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার