শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৯ জানুয়ারী ২০২৫ ২০ : ১৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পানীয় জলের পাইপ লাইন অন্য এক ব্যক্তির বাড়ির উপর দিয়ে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে খুন হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাইশপল্লী-ঘোষপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম সীতা ঘোষ জমাদার (৩৫)। তিনি বেলডাঙা পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে জয়া ঘোষ নাম এক ব্যক্তি দ্বিতীয়বার বিয়ের পর বাইশপল্লী-ঘোষপাড়া এলাকায় একটি সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে সেখানে বাড়ি তৈরি করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দ্বিতীয়বার বিয়ে করার পর জয়া যেখানে বাড়ি তৈরি করেন সেখানে পুরসভার একটি নিকাশী নালা এবং কমিউনিটি টয়লেট ছিল। জয়া একপ্রকার গায়ের জোরে কমিউনিটি টয়লেটটি দখল করে নেন এবং নিকাশী-নালার উপর বাড়ি তৈরি করেন। প্রতিবেশী জনৈক বুবাই ঘোষ এবং বরুন ঘোষের বাড়ি থেকে নিকাশী নালার জল বার হওয়ার পথ একপ্রকার বন্ধ হয়ে যায়। বুবাই এবং বরুনের বাড়িতে নিয়মিত নিকাশির জল জমা হয়ে যেত।
এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দু'টি পরিবারের বিবাদ ছিল। একাধিকবার স্থানীয় বাসিন্দারা গোটা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলেও জয়া ঘোষ নিকাশী নালার উপর থেকে তার বাড়ির অংশ সরিয়ে নিয়ে যেতে রাজি হননি।
স্থানীয় সূত্রের খবর, রবিবার পুরসভার একটি ট্যাপ কল থেকে জয়া ঘোষ রবারের পাইপ ব্যবহার করে নিজের বাড়িতে জল নিয়ে যাচ্ছিলেন। সেই সময় বুবাই এবং বরুন ঘোষ তাদের বাড়ির উপর দিয়ে জলের লাইন নিয়ে যাওয়ার প্রতিবাদ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ফের নতুন করে বিবাদ শুরু হয়।
ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেন, জয়া ঘোষ ঘটনার সময় বুবাই এবং বরুন ,দুই ভাইকে হাঁসুয়া দিয়ে ভয় দেখাচ্ছিলেন। এর কিছুক্ষণ পর ওই দুই ভাই নিজেদের বাড়ি থেকে হাঁসুয়া নিয়ে আসেন নিয়ে জয়া ঘোষকে তাড়া করেন।
এই সময় জয়া ঘোষ বাড়িতে ঢুকে পড়লে তার স্ত্রী সীতা ঘোষ, এবং অন্যরা বুবাই এবং বরুনকে থামাতে যায়। অভিযোগ সেই সময়ে দুই ভাই সীতা ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন রুপালি। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রক্তাক্ত অবস্থায় সীতাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পাওয়ার পরে বেলডাঙা থানার পুলিশ এলাকায় পৌঁছে দুই ভাই ,বরুন ঘোষ এবং বুবাই ঘোষকে আটক করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার