শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Malda district administration takes preparation for visit of chief minister mamata banerjee

রাজ্য | মালদা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, চলছে জোর তৎপরতা

AD | ১৮ জানুয়ারী ২০২৫ ২৩ : ৩৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রশাসনিক বৈঠকে যোগ দিতে মালদায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামি ২০ জানুয়ারি মুর্শিদাবাদ থেকে সভা করে মালদায় আসবেন তিনি। ২১ জানুয়ারী যোগ দেবেন সরকারি অনুষ্ঠানে। মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে জোড় কদমে চলছে তারই প্রস্তুতি। এদিন প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে যান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ-সহ প্রশাসনিক কর্তারা।

মালদা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০ জানুয়ারি মুর্শিদাবাদের কর্মসূচি শেষে বিকেলে মালদায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। পুরাতন মালদার মহানন্দা ভবনে তিনি রাত্রিবাস করবেন। তারপর ২১ জানুয়ারি  ইংরেজবাজার শহরের মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে সরকারি অনুষ্ঠানে যোগদান করবেন। জেলার এক তৃণমূল নেতা বলেন, মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কী বলেন তার অপেক্ষায় রয়েছেন গোটা মালদা জেলার তৃণমূল নেতৃত্ব ও প্রশাসন। 

ওইদিন অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। এছাড়াও বেশ কিছু গ্রাহকদের হাতে সরকারি সুবিধাও তুলে দেবেন।

সফরকে ঘিরে শুরু হয়েছে জোর প্রশাসনিক তৎপরতা। তারই অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রীর সভাস্থল মালদা শহরের যুব আবাস সংলগ্ন ময়দানে তৈরি হেলিপ্যাডে হেলিকপ্টারে চেপে অবতরণ করলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। তাঁরা হেলিকপ্টার থেকে নেমে যুব আবাসের ময়দানের প্রস্তুতি খতিয়ে দেখেন। জেলার উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কথা বলেন বলেও জানা গিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া