শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পরকীয়া সম্পর্ক?  যুগলকে গাছে বেঁধে মারধর, ঘোরানো হল গ্রামে

Kaushik Roy | ১৮ জানুয়ারী ২০২৫ ২০ : ৩৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: পরকীয়া সম্পর্ক  রয়েছে অভিযোগ তুলে এক মহিলা এবং এক পুরুষকে গাছে বেঁধে মারধর এবং পরে তাঁদেরকে দড়ি বেঁধে গ্রামের পথে ঘোরানোর অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ। শনিবার ধৃতদের বহরমপুর আদালতে পেশ করা হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি হরিহরপাড়া থানার কেদারতলা এলাকার বাসিন্দা বছর পঁচিশের এক মহিলার সঙ্গে ওই থানা এলাকার লালনগর- হুমাইপুর গ্রামের বাসিন্দা এক যুবকের 'প্রেমের' সম্পর্ক গড়ে ওঠে।  মহিলার স্বামী বর্তমানে কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন।  দম্পতির একটি নাবালক সন্তানও রয়েছে বলে জানা গিয়েছে।

 

স্বামীর অনুপস্থিতিতে ওই মহিলার সঙ্গে  হুমাইপুরের বাসিন্দা এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়। গত বেশ কয়েক মাস ধরে ওই যুবক প্রায়ই মহিলার বাড়িতে রাতের অন্ধকারে গাড়ি নিয়ে আসতেন এবং তাঁকে সঙ্গে নিয়ে অন্য কোথাও চলে যেতেন বলে গ্রামবাসীরা জানান। তবে ভোরের আলোর ফোটার আগেই  যুবক মহিলাকে বাড়িতে নামিয়ে দিয়ে যেতেন বলে গ্রামবাসীরা বলেন।

 

নিয়মিত এই ঘটনা  দেখে গ্রামের বাসিন্দাদের সন্দেহ হয় দু'জনের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে। বৃহস্পতিবার রাতে ওই যুবক ফের মহিলার বাড়িতে নিজের গাড়ি নিয়ে  হাজির হয় এবং দু'জনে একসঙ্গে বেরিয়ে পড়েন।  রাত বারোটার পর ওই যুবক যখন মহিলাকে বাড়িতে পৌঁছে দিতে আসেন সেই সময় গ্রামের কিছু বাসিন্দা দু'জনকে ধরেন। গ্রামবাসীদের দাবি, তাঁদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়ে ওই যুগল  কোথায় গিয়েছিলেন এবং রোজ তাঁরা কী করেন তার সদুত্তর দিতে পারেননি। এরপরই গ্রামের 'পরিবেশ' নষ্ট হচ্ছে এই অভিযোগ তুলে স্থানীয় কিছু বাসিন্দা ওই  যুগলকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। 

 

স্থানীয় সূত্রে আরও  জানা গিয়েছে, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার অপরাধে শুক্রবার ওই যুগলকে দড়ি দিয়ে বেঁধে গ্রামের পথেও ঘোরানো হয়। পরে গ্রামে যখন এই নিয়ে সালিশি সভা বসে সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গিয়ে ছ'জনকে আটক করে থানায় নিয়ে যায়। হরিহরপাড়া থানা সূত্রে জানা গিয়েছে, ওই যুবক-যুবতীকে মারধর করা এবং  দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানোর জন্য কয়েকজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া