শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | গঙ্গাসাগরে লক্ষ্মীলাভ পূর্ব রেলেরও, মেলার পাঁচ দিনে কত আয় হল? জানলে চমকাবেন

Kaushik Roy | ১৭ জানুয়ারী ২০২৫ ০১ : ১৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যখন মহাকুম্ভ মেলা চলছে সেই একই সময়ে বাংলার গঙ্গাসাগরে চলছে গঙ্গাসাগর মেলা। এই মেলাকে কেন্দ্র করেও লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে। সাধারণ মানুষকে যাতে কোনও রকম অসুবিধার মুখে পড়তে না হয় সে কারণে অতিরিক্ত যানবাহনের ব্যবস্থা করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। অতিরিক্ত বাস সহ পূর্ব রেলের তরফে চালানো হয়েছিল একাধিক লোকাল ট্রেন যার মধ্যে বেশিরভাগই গঙ্গাসাগর স্পেশাল। এই কয়েকদিনে কত আয় হল তা মেলা শেষের পর জানিয়ে দিল পূর্ব রেল। জানানো হয়েছে, মেলার কয়েকদিনে অর্থাৎ ১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত কাকদ্বীপ শাখায় রেলের মোট আয় হয়েছে ১৫.৯০,৪১১ টাকা।

 

নামখানা বিভাগে মোট আয় হয়েছে ৭,৯৪,৪৫০ টাকা। মোট আয় হয়েছে ২৩,৮৪,৮৬১ টাকা। ভিড় সামলাতে প্রস্তুত রাখা হয়েছিল অতিরিক্ত রেক। শিয়ালদা দক্ষিণ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ এবং নামখানা স্টেশনগুলোতে মে আই হেল্প ইউ বুথ খোলা হয়েছিল। সহায়তার জন্য ছিল বিশেষ হেল্পলাইন নম্বর। জরুরি পরিস্থিতিতে সাহায্যের জন্য প্রকাশ করা হয়েছিল গুরুত্বপূর্ণ ফোন নম্বরের তালিকা। গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে শিয়ালদা দক্ষিণ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ ও নামখানা স্টেশনে বিশেষ আরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছিল। সিভিল ডিফেন্স, স্কাউট এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স থেকে স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছিল।

 

মেলা চলাকালীন কাকদ্বীপে পাঁচটি এবং নামখানায় পাঁচটি অতিরিক্ত টিকিট কাউন্টার চালু করা হয়েছিল পূর্ব রেলের তরফে। রাখা হয়েছিল অতিরিক্ত বুকিং ক্লার্ক। শিয়ালদা, কাকদ্বীপ এবং নামখানায় প্রস্তুত ছিল মেডিক্যাল বুথ এবং অ্যাম্বুলেন্স। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে শিয়ালদায় ২৮টি এবং নামখানায় ২২টি অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ার আশঙ্কায় বারুইপুর, লক্ষ্মীকান্তপুর এবং শিয়ালদায় ওভারহেড তার সমস্যার জন্য প্রস্তুত রাখা হয়েছিল টাওয়ার ওয়াগন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া