শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | কাঁটাতারের বেড়ায় ঠনঠন করে কাচের বোতলের আওয়াজ, সীমান্তে বড় পদক্ষেপ বিএসএফের

Sumit | ১৭ জানুয়ারী ২০২৫ ২৩ : ১৯Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: সীমান্তের কাঁটাতারের বেড়ার গায়ে এবার ঝুলিয়ে দেওয়া হল কাচের খালি বোতল। পাচারকারীদের দৌরাত্ম্য ঠেকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই অভিনব পন্থা অবলম্বন করেছে বলে জানা গিয়েছে। কয়েকদিন আগে মেখলিগঞ্জ ব্লকের নাকারের বাড়ি সংলগ্ন উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া দেয় গ্রামবাসীরা। সেই কাঁটাতারে সারিবদ্ধভাবে কাচের বোতল ঝুলিয়ে দিলেন বিএসএফ আধিকারিকরা।

 

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মাঝেমধ্যেই সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে পাচারের চেষ্টা করছে দুষ্কৃতীরা। এই বেড়া কাটা রুখতে বিএসএফ সতর্ক রয়েছে। তবে মেখলিগঞ্জে এমন কিছু জায়গা আছে, যেখানে স্থায়ীভাবে এখনও কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। সেইসব জায়গায় সিঙ্গল ফেন্সিং দেওয়া হয়েছে। এবার কাঁটাতারের বেড়া কাটা বন্ধ করতে বেড়ার তারে কাচের বোতল ঝুলিয়ে দেওয়া শুরু করেছে বিএসএফ। 

 


জানা গিয়েছে, বেশিরভাগ সময়েই দুষ্কৃতীরা রাতে বেড়া কাটার চেষ্টা করে। বেড়া কেউ জোরে টানার চেষ্টা করলে ঝুলে থাকা বোতল বেড়ার তারে স্পর্শ হলে ঠনঠন শব্দ হবে। এতে প্রহরারত জওয়ানরা বিষয়টি সহজে টের পেয়ে যাবেন। ফলে পাচারকারীদের বেড়া কাটার চেষ্টা ব্যর্থ হবে। বেড়া নির্মাণের কাজে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-র বাধার পর এবার এই বোতল ঝোলানো নিয়েও বাংলাদেশের তরফে আপত্তি তোলা হয়। 

 


স্থানীয় বাসিন্দারা জানান,পরপর কাঁটাতারে বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। কেউ কাঁটাতার স্পর্শ করলে বোতল দুটির পরস্পর সংস্পর্শে শব্দ তৈরি হচ্ছে। নিরাপত্তার জন্য বা দেশের স্বার্থে কাজ করে চলেছে বিএসএফ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া