শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | টাকার বিনিময়ে আবাসের তালিকায় অযোগ্যদের নাম! ব্লক অফিসের দুই কর্মীর বিরুদ্ধে বিডিও-র এফআইআর

Riya Patra | ১৭ জানুয়ারী ২০২৫ ২১ : ৩০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: টাকার বিনিময়ে আবাস যোজনায় প্রকৃত উপভোক্তাদের নাম-পদবি বদলে অযোগ্যদের নাম তালিকায় তুলে দেওয়া হয়েছে। অভিযোগ আগেই উঠেছিল। তদন্তে ঘটনার সত্যতা মিলতেই কড়া ব্যবস্থা নিলেন বিডিও। ব্লক অফিসের দুই কর্মীর বিরুদ্ধে তিনি এফআইআর দায়ের করলেন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। অভিযুক্ত দুই কর্মীর নাম সঞ্জয় বসু ও বিশ্বজিৎ মিত্র।

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২১-২২ অর্থ বর্ষে আবাস যোজনায় ঘরের জন্য বনগাঁ ব্লকের বিভিন্ন পঞ্চায়েত থেকে আবেদনপত্র জমা পড়েছিল। সেই মতো ব্লকের আধিকারিকরা বিভিন্ন পঞ্চায়েত এলাকায় গিয়ে সমীক্ষা করেছিলেন। পরবর্তীকালে যোগ্য আবেদনকারীদের নাম আবাস যোজনার তালিকায় প্রকাশ করা হয়। কিন্তু তালিকাভুক্ত উপভোক্তারা আবাস যোজনার ঘরের টাকা পাননি। খোঁজখবর নিয়ে তাঁরা জানতে পারেন, তাঁদের নাম ব্যবহার করা হলেও আবাস যোজনা টাকা অন্য ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। কোথাও কোথাও আবার নামের পদবি সামান্য রদবদল করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নাম ঠিক রেখে অন্য পঞ্চায়েতের বাসিন্দার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই উপভোক্তারা পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে গিয়ে অভিযোগ করেন। 

পঞ্চায়েতের পক্ষ থেকে ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো হয়। ব্লক প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের তদন্ত করা হয়। দেখা যায়, গোপালনগর, কালুপুর, গঙ্গানগর ও চৌবেড়িয়া পঞ্চায়েতের উপভোক্তারাই সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছেন। আর গোটা দুর্নীতিটি সংগঠিত হয়েছে ব্লক অফিসের কয়েকজন কর্মীর মাধ্যমে। প্রাথমিকভাবে দু'জনকে ব্লক প্রশাসন শনাক্ত করে। তাঁদের নাম সঞ্জয় বসু ও বিশ্বজিৎ মিত্র। বনগাঁর বিডিও কৃষ্ণেন্দু ঘোষ ওই দু'জনের বিরুদ্ধে শুক্রবার থানায় অভিযোগ দায়ের করেছেন। 

বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক এবং তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, 'গরিব মানুষের জন্য আবাস যোজনার ঘরগুলো বরাদ্দ হয়েছে। অভিযোগ পাচ্ছিলাম, প্রকৃত উপভোক্তাদের পদবি বদল করে অযোগ্যদের নাম তালিকায় ঢোকানো হচ্ছিল। পঞ্চায়েত কর্তৃপক্ষ প্রথমে অভিযোগ করেছিল। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। ‌পরে বিষয়টি আমি জেলাশাসককে জানিয়েছিলাম। তারপর ঘটনার তদন্ত শুরু হয়। তাতে দেখা যায়, ব্লক অফিসের দুই কর্মী উপভোক্তাদের নামের পদবি বদল করে অযোগ্যদের নাম সেই তালিকায় ঢুকিয়েছেন। বিডিও ওই দু'জনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন।'

অভিযুক্ত সঞ্জয় বসু বলেন, 'আবাস যোজনার তালিকা তৈরীর কাজ করার আগে আমাদের কোনও প্রশিক্ষণ দেওয়া হয়নি। বলা হয়েছিল, আমাদের সার্ভে করার পর আবার সার্ভে করা হবে। জানি না কোথায় অনিয়ম হয়েছে।' বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ করা যায়নি। 

থানায় অভিযোগ দায়ের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত দুই কর্মীকে থানায় ডেকে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া