শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Three arrested for running chit fund in Murshidabad and Birbhum gnr

রাজ্য | মুর্শিদাবাদ ও বীরভূমে চিটফান্ড চক্রের হদিস, রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার ৩ 

AD | ১৭ জানুয়ারী ২০২৫ ২১ : ২২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী বীরভূম জেলার কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষকে ভুল বুঝিয়ে অল্প সময়ের মধ্যে টাকা দ্বিগুণ করে দেওয়া। এর পাশাপাশি দ্রুত লোন করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রচুর টাকা আত্মসাৎ করার অভিযোগ মুর্শিদাবাদের খড়গ্রাম থানার পুলিশ বারাসতের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল। ধৃত ব্যক্তিদের নাম অশোক কুমার সিং, গোপাল মন্ডল এবং সাগর গাজী। তিনজনেরই বাড়ি উত্তর ২৪ পরগনা বারাসাত-দত্তপুকুর থানা এলাকায়। 

জেলা পুলিশের এক আধিকারিক জানান, গত কয়েক বছর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে গজিয়ে ওঠা চিটফান্ড কোম্পানিগুলোতে বিনিয়োগ করে বহু মানুষ  সর্বস্বান্ত হয়েছেন। তারপর সরকারের তরফ থেকে বারবার  চিটফান্ড কোম্পানিতে বিনিয়োগ নিয়ে মানুষকে সাবধান করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কম সময়ে বেশি টাকা উপার্জনের আশায় কিছু মানুষ প্রতারকদের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়াচ্ছেন। 
 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিরা 'এ সাগর ফিনান্স কোম্পানি' নামে একটি সংস্থা খুলে বসে প্রতারণা চালাচ্ছিলেন। ধৃতেরা মুর্শিদাবাদ ও বীরভূমের প্রত্যন্ত গ্রামে ঘুরে মূলত মহিলাদেরকে ভুল বুঝিয়ে 'এম-পকেট' নামে একটি অনলাইন অ্যাপ্লিকেশন ব্যবহার করে লোন পাইয়ে দেওয়ার নাম করে ভুরি ভুরি টাকা আত্মসাৎ করেছেন। 

খড়গ্রাম থানার এক আধিকারিক বলেন, ওই সংস্থায় টাকা বিনিয়োগ করে ফেরত না পেয়ে গত ১২ তারিখে এক ব্যক্তি পুলিশে অভিযোগ করেন। এরপরই তদন্তকারীরা জানতে পারেন ওই কোম্পানির এজেন্টরা খড়গ্রাম থানা এবং বীরভূম জেলার বিভিন্ন এলাকায় প্রচুর মানুষের কাছ থেকে লোন করে দেওয়ার নাম করে বিপুল টাকা আত্মসাৎ করেছে।  ওই আধিকারিক জানান, এরপর বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা তিন ব্যক্তিকে গ্রেপ্তার করি। ধৃতদের হেফাজত থেকে ওই কোম্পানির প্রচুর 'ভুয়ো' নথি এবং ইলেকট্রনিক ডিভাইস আটক করা হয়। 

ধৃত তিনজনকে জেরা করে পুলিশ তারাপীঠ থানা এলাকার একটি হোটেল-সহ কয়েকটি বাড়িতেও তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ৩০টি সিমকার্ড, বেশ কিছু ট্রেনের টিকিট, কয়েকটি আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, কয়েকটি মোবাইল ফোন, ট্যাব-সহ আরও অনেক নথি। চিটফান্ডের এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া