রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

mandarmoni hotel business

রাজ্য | হোটেল ভেঙে ফেলা নয়, মন্দারমনিকে ঢেলে সাজানোর পরিকল্পনা রাজ্যের 

Rajat Bose | ১৭ জানুয়ারী ২০২৫ ১৭ : ৫৪Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ মন্দারমনিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে ঢেলে সাজানোর উদ্যোগ রাজ্য সরকারের। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও হোটেল মালিকদের নিয়ে মন্দারমনিতে এই বিষয়ে জরুরী বৈঠক হল। পর্যটকদের কাছে দিঘার পাশাপাশি মন্দারমনি পর্যটকদের অন্যতম প্রিয় ডেস্টিনেশন।

মন্দারমনির অধিকাংশ হোটেলগুলিকে আর ভেঙে ফেলা নয়। মন্দারমনিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে ঢেলে সাজানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। রাস্তাঘাট, পানীয় জল, বিভিন্ন উদ্যান, মনোরম সাইড গড়ে তোলা সহ বিভিন্নভাবে মন্দারমনিকে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। সেই মর্মে মন্দারমনিতে হোটেল মালিক ও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে একটি জরুরি বৈঠক হয়। যত দ্রুত মন্দারমনিকে ঢেলে সাজানো যায় তারই ব্যবস্থা গ্রহণের বৈঠক বলে জানা গেছে। 


স্টার ক্যাটাগরির সমতুল্য সহ মন্দারমনিতে ছোট বড় প্রায় ২০০টি হোটেল রয়েছে। তার মধ্যে প্রায় ১৪০টি হোটেল অবৈধ বলে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল কেন্দ্রের গ্রিন ট্রাইবুনাল। এই রায়ের বিরুদ্ধে হোটেল মালিকরা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন। চলছে মামলা। 


এরই মধ্যে মন্দারমনিকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার পরিকল্পনা শুরু করল রাজ্য সরকার। জানা গেছে বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, রাজ্য দূষণ কন্ট্রোল বোর্ডের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রশ্মি সেন, কাঁথির মহকুমাশাসক সৌভিক ভট্টাচার্য, ভূমি দপ্তরের অতিরিক্ত জেলাশাসক, রামনগর ২ ব্লকের সহ অন্যান্য আধিকারিকরা। ছিলেন মন্দারমনি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মীর মমরেজ আলি, সম্পাদক গৌতম দাস, মোস্তাক আলি খান ও অশোক আদক সহ একাধিক হোটেল মালিকরা। 
 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া