রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৭ জানুয়ারী ২০২৫ ১৭ : ১২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: রোজগারের জন্য, দিন গুজরানের জন্য তাঁদের যেতেই হয় জঙ্গলে, যে জঙ্গলে থাকে বাঘ। প্রাণ হাতে করে যান তাঁরা। কেউ কেউ ঘরে ফেরেন, কেউ কেউ ফেরেন না। বাঘের আক্রমণে বারবার প্রাণ গিয়েছে মৎস্যজীবীদের। ফের একই ঘটনা।
সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর। মৃত ব্যক্তির নাম অজয় সরদার। বয়স ৫১। গত শুক্রবার কাঁটামারি গ্রাম থেকে অজয়-সহ তিন মৎস্যজীবী সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। গতকাল, বৃহস্পতিবার বিকেলে কাঁকড়া ধরা শেষ করে পীরখালি জঙ্গলের খাড়ী নদী থেকে নৌকা বের করার সময় নৌকার পিছনে বসে ছিলেন অজয়।
জানা গিয়েছে তখনই আচমকা জঙ্গলের ভিতর থেকে বাঘ ঝাঁপিয়ে পড়ে অজয়ের উপর। সঙ্গী কালাচাঁদ সরদার ও কার্তিক সরদার চিৎকার করে, লাঠি বৈঠা নিয়ে বাঘকে তাড়িয় জখম অজয়কে বাঘের মুখ থেকে ছিনিয়ে আনলেও শেষরক্ষা হল না।
শুক্রবার সকালে কাঁটামারি ঘাটে মৃতদেহ নিয়ে আসেন তাঁর দুই সঙ্গী। খবর দেওয়া হয় কুলতলি থানার পুলিশকে। অজয়ের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। গোটা গ্রামে শোকের ছায়া।
অজয়ের স্ত্রী সরস্বতী সরদার বলেন, ‘কাঁকড়া ধরতে নৌকা নিয়ে গিয়েছিল, সন্তানদের নিয়ে সাবধানে থাকার জন্য বলে গিয়েছিল, মেয়ের বাড়িতে গিয়ে শুনি ওঁর শরীর খুব খারাপ, হাসপাতালে ভর্তি। ঘরে এসে দেখলাম সব শেষ।‘
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার