শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পোষ্য কুকুরের মাংসকে খাসির মাংস বলে বিক্রি করতে গিয়ে বাজারে গ্রেপ্তার এক

Kaushik Roy | ১৬ জানুয়ারী ২০২৫ ০২ : ০০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: নিজেরই পোষ্য কুকুর কেটে তার মাংস খাসির বলে বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার হল এক ব্যক্তি। অভিযুক্ত সুদীপ রায় বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের পানবাড়ি এলাকায়। হাটে বিক্রির জন্য নিয়ে আসা মাংসের আকার-আকৃতি দেখে স্থানীয় কয়েকজনের সন্দেহ হয়। কেটে রাখা মাংসের পাশে কুকুরের একটি ছাল এবং সুদীপের ব্যাগ থেকে কুকুরের দেহাংশও পাওয়া যায় বলে জানা গিয়েছে। এর পরই ময়নাগুড়ি থানার পুলিশ তাকে আটক করে। অভিযুক্ত মানসিক ভাবে সুস্থ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। 

 

জানা গিয়েছে, বৃহস্পতিবার ছিল পানবাড়ির সাপ্তাহিক হাট। এই হাটেরই এক প্রান্তে সুদীপ মাংস বিক্রি করছিল। তার  বাড়ি রামসাই-এর হাতিপোতা এলাকায়। এর আগেও তাকে তার পোষ্য কুকুর নিয়ে হাটে আসতে দেখা গিয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। বৃহস্পতিবার সে হাটে মাংস বিক্রি করা শুরু করে। তবে তার বিক্রির জন্য মাংসের আকৃতি দেখে এবং মাংসের পাশে রাখা কুকুরের ছাল দেখে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও ব্যবসায়ীদের সন্দেহ হয়। তাকে ঘেরাও করে জিজ্ঞাসাবাদ করলেও জোর দিয়েই সুদীপ জানায় সে খাসির মাংসই বিক্রি করছে। তার ব্যাগে তল্লাশি চালানোর পর সেখান থেকে কুকুরের দেহাংশও পাওয়া যায়। কুকুরের একটি ছালও মাংসের পাশেই রাখা ছিল।

 

স্থানীয়দের সন্দেহ নিজের পোষ্যকে কেটেই  খাসির মাংস বলে তা বিক্রি করছিল অভিযুক্ত। এর পরেই হাটের ব্যবসায়ীরা পুলিশে খবর দেন। ময়নাগুড়ি থানার পুলিশ কুকুরের মাংস বিক্রি করায় অভিযোগে সুদীপকে আটক করে থানায় নিয়ে যায়। পানবাড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক কিরেন্দ্র নাথ রায় বলেন, অভিযুক্ত অমানবিক ঘটনা ঘটিয়েছে। পানবাড়ি বাজারের দীর্ঘদিনের সুনাম রয়েছে। ওই ব্যক্তির কঠোর শাস্তির দাবি তিনি করেন। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, ওই ব্যক্তি মানসিক ভাবে সুস্থ কিনা তা দেখা হচ্ছে। বামাল সমেত তাকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া