শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rachna Banerjee visited balagarh to inspect the soil erosion issue along the river side

রাজ্য | বিধায়ককে সেভাবে দেখা যায় না, বলাগড়ে গঙ্গা ভাঙন পরিদর্শনে গিয়ে বললেন সাংসদ রচনা ব্যানার্জি

AD | ১৬ জানুয়ারী ২০২৫ ০০ : ৫৯Abhijit Das

মিল্টন সেন: গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার বলাগড়ে গঙ্গা ভাঙ্গন পরিদর্শনে গিয়েছিলেন সাংসদ রচনা ব্যানার্জি। উপস্থিত ছিলেন রাজ্য এবং জেলা প্রশাসনের আধিকারিক এবং জেলা পরিষদ, ব্লক, গ্রাম পঞ্চায়েত স্তরের সকল জনপ্রতিনিধিরা। সারাদিনের সেই কর্মসূচিতে দেখা গেল না বিধায়ক মনোরঞ্জন ব্যাপারিকে।  তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সাংসদ।

বলাগড়বাসীর রাতের ঘুম কেড়ে নিয়েছে গঙ্গার ভাঙন। তাই দ্রুত ভাঙন রোধের সব স্তরেই তৎপরতা রয়েছে। অথচ সারাদিনের সেই কর্মসূচিতে এক বারের জন্যও দেখা যায়নি বিধায়ককে। এই বিষয়ে রচনা বলেন, ''বিধায়ককে সেভাবে এলাকায় দেখা যায় না। আমি তো ওনাকে দেখতে পাইনি। এর আগেও আমি নিজে ওনাকে বলেছি, আমাদের অনুষ্ঠান হলে আপনি আসবেন। কিন্তু উনি আসেন না। উনি তো, কোনও জায়গাতেই আসেন না। আমরা সবাইকে জানিয়েই এসেছিলাম। কি বলব বলুন। উনি এলে আমরা খুশি হতাম।'' সাংসদ আরও বলেন, ''আমার সঙ্গে ওঁনার ফোনে সেভাবে যোগাযোগ হয় না। তাই উনি কেন আসেননি সেটা আমি জানি না। দল থেকে বলা হয়েছিল কিনা সেটাও আমি জানিনা। তবে মাঝেমধ্যে উনি বলেন অসুস্থ। দিদি বোধহয় বিষয়টা জানেন, বিধায়ক সব জায়গায় উপস্থিত থাকতে পারেন না। কেন থাকতে পারেন না, সেটা জানি না। এর ফলে দলের সংগঠনেরও ক্ষতি হচ্ছে, আশা করি খুব তাড়াতাড়ি বিষয়টা ঠিক হয়ে যাবে।'' 

পাল্টা বিধায়ক জানিয়েছেন, তাঁকে কেউ কিছু জানায়নি। তিনি বলাগড়েই ছিলেন। সাংসদ দিল্লিতে আওয়াজ তুলেছেন, তিনি রাজ্য বিধানসভায় আওয়াজ তুলছেন। যেভাবেই হোক বলাগড়বাসী যেন বন্যা থেকে বাঁচতে পারে, সেটা হলেই তিনি খুশি। বিরোধীরা অনেক কিছু বলছে তা নিয়ে কিছু বলার নেই।
ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া