শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৬ জানুয়ারী ২০২৫ ০০ : ৪৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: কোর্ট লকআপে থাকাকালীনই আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিল। আর সেই আগ্নেয়াস্ত্র দিয়েই পুলিশকে গুলি করে পলাতক সাজ্জাক আলম। প্রাথমিক তদন্তে এমনটাই জানা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে পলাতক ওই আসামিকে সারারাত তল্লাশি চালিয়েও ধরতে পারেনি তারা। তাকে ধরিয়ে দিলে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে উত্তর দিনাজপুর জেলার জেলা পুলিশের পক্ষ থেকে। বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার আদালতে কোর্ট লকআপে থাকাকালীনই সাজ্জাকের কাছে অস্ত্র পৌঁছে দেয় আব্দুল নামে আরেক দুষ্কৃতী। কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল আব্দুল। এর পাশাপাশি বুধবারের ঘটনা যে পূর্ব পরিকল্পিত তারও প্রমাণ পেয়েছে পুলিশ। বুধবার উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া কালিবাড়ির কাছে যে জায়গায় সাজ্জাক গুলি চালিয়েছিল তার থেকে কিছুটা দূরে একটি নির্মীয়মান বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ছবি দেখে এটাই অনুমান পুলিশের। সেখানে দেখা যাচ্ছে, রাস্তার পাশ দিয়ে ছুটে পালাচ্ছে সাজ্জাক। এরপর কিছু দূরে দাঁড়িয়ে থাকা একটি মোটর সাইকেলে সে উঠে পড়ে। স্বাভাবিকভাবেই মনে হয়েছে ওই বাইক চালক সাজ্জাকের অপেক্ষাতেই দাঁড়িয়ে ছিল। পলাতকের খোঁজে সারারাত আশেপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। তবে সাফল্য মেলেনি।
ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে বিহার সীমানা। তার থেকে কিছু দূরে নেপাল সীমান্ত। পূর্বদিকে কিছুদূর গেলেই বাংলাদেশ সীমান্ত। ফলে অভিযুক্ত বিদেশেও পালিয়ে যেতে পারে বলে অনুমান পুলিশের। ফলে পলাতক সাজ্জাককে ধরতে একেবারে কোমড় বেঁধে নেমেছে পুলিশ। সেইজন্যই ঘোষণা করা হয়েছে ২ লক্ষ টাকার পুরস্কার।
প্রসঙ্গত,বুধবার বিকেলে ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ সংশোধনাগারে ফেরার সময় পুলিশকে গুলি করে পালায় সাজ্জাক নামে ওই আসামি। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার করার কথা বলে গাড়ি থামিয়ে চাদরের নিচ থেকে বন্দুক বার করে সে গুলি চালায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গুলিবিদ্ধ দুই পুলিশকর্মী শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের দেখতে বৃহস্পতিবার হাসপাতালে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও অন্যান্য পদস্থ পুলিশ আধিকারিকরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার