শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৬ জানুয়ারী ২০২৫ ১৯ : ৫৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট পেশ করল রাজ্য। নবান্নের সভাগৃহ থেকে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিনিয়র চিকিৎসকদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, 'প্রসূতির চিকিৎসার সময় সিনিয়র ডাক্তাররা উপস্থিত ছিলেন না। চিকিৎসকেরা ঠিক মতো দায়িত্ব পালন করলে মাকে বাঁচানো যেত।''
এদিন তদন্ত রিপোর্ট প্রকাশ করেন মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি বলেন, ''অস্ত্রোপচারের সময় নিয়ম মানা হয়নি। প্রসূতির মৃত্যুতে গাফিলতি রয়েছে। আরএমও উপস্থিত ছিলেন না। জুনিয়র চিকিৎসকেরা অস্ত্রোপচার করেন। সংক্রমণ রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়নি। দু'টি ওটি টেবিলে অপারেশন করা হয়েছিল। নির্দিষ্ট প্রোটোকল মানা হয়নি।''
মমতা জানান, স্বাস্থ্যদপ্তর এবং সিআইডির তদন্তে চিকিৎসকদের গাফিলতি ধরা পড়েছে। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। সিনিয়র চিকিৎসকদের নিশানা করে তিনি বলেন, ''যাঁদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, তাঁদের সঠিক ভাবে দায়িত্ব পালন করলে মা এবং সন্তানকে বাঁচানো যেত।'' সরকারি হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে সিসিটিভি লাগানোর কথাও বলেছেন মমতা।
মেদিনীপুর মেডিক্যাল কলেজে সন্তানের জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচ প্রসূতি। অভিযোগ ছিল স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁরা। পরে এক প্রসূতির মৃত্যু হয়। এক সদ্যোজাতও প্রাণ হারিয়েছে। অন্য দিকে, স্যালাইন নিয়ে রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাই কোর্ট। রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিবের কাছেও। স্যালাইন প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ জমা দিতে হবে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার