মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | যে ডিগ্রি লেখেন, তা অর্জনই করেননি! আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস পাঠাল মেডিক্যাল কাউন্সিল 

Riya Patra | ১৫ জানুয়ারী ২০২৫ ০৪ : ৪৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: আর জি কর আন্দোলনের সময় সামনের সারিতে উঠে এসেছিলেন। একগুচ্ছ বিষয়ে তোপ দেগেছিলেন সরকারকে। এবার চর্চায় তিনি নিজেই, তাও আবার অভিযোগ, নিজের ডিগ্রি ভাঁড়ানোর। অর্থাৎ তাঁর নামের নীচে যে ডিগ্রি লেখা, তা নাকি তিনি অর্জনই করেননি। ডা. আসফাকুল্লাকে সেই বিষয়েই এবার নোটিস পাঠাল ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। সূত্রের খবর তেমনটাই। 

 

ডিসেম্বর মাস নাগাদ একটি পোস্টার উঠে আসে জনসমক্ষে। হুগলির একটি হেলথ কেয়ার সেন্টারের পোস্টারে চিকিৎসক হিসেবে আসফাকুল্লা নাইয়ার নামের উপর লেখা নাক, কান, গলা বিশেষজ্ঞ। নীচে ডিগ্রির পাশে লেখা এমবিবিস(ক্যাল), এমএস (ইএনটি)। সেইসময় বিষয়টি নিয়ে জোর চর্চা হয়েছিল বিভিন্ন মহলে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনও তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনে। শুধু অভিযোগ নয়, অ্যাসোসিয়েশন প্রশ্ন তুলেছিল, ইএনটি প্রথম বর্ষের ট্রেনি পড়ুয়া কী করে নিজের নামের পাশে ডিগ্রি বসিয়ে, চিকিৎসা করছেন? এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠিও দিয়েছিল। 

 তারপরেই সামনে এসেছে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নোটিস। তাতে সাফ লেখা হয়েছে, মেডিক্যাল কাউন্সিলের কাছে অভিযোগ জমা পড়েছে, কোনও স্পেশালাইজেশন না থাকা সত্বেও ইএনটি সার্জন হিসেবে নিজের প্র্যাকটিস চালাচ্ছেন আসফাকুল্লা। সঙ্গেই জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের তথ্য, তিনি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে এমবিবিএস পাশ করেছেন ২০১৯ সালে। 

ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের এটিকুয়েট অ্যান্ড এথিকস রেগুলেশন ২০২২ অনুযায়ী বিশেষ শাখায় পড়াশোনা করার সময়, অর্থাৎ ডিগ্রি সম্পন্ন না করার আগে ওই বিভাগের চিকিৎসক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে চিকিৎসা করতে পারেন না। নোটিসে তা উল্লেখ করে তাঁকে মেডিক্যাল কাউন্সিলে সাত দিনের মধ্যে উপস্থিত হতে বলা হয়েছে। যদিও এই বিষয়ে আসফাকুল্লাকে জিজ্ঞাসা করা হলে, তিনি জানিয়েছেন, তিনি এই ধরনের কোনও চিঠি পাননি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া