শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | রসের কড়াইয়ে সাঁতার কাটা মাসকলাইয়ের জিলিপি আর শাঁকালু, এই মেলার আকর্ষণ এটাই

Sumit | ১৫ জানুয়ারী ২০২৫ ০০ : ৫০Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: মাসকলাইয়ের জিলিপি আর শাঁকালু। পূর্ব বর্ধমানের সদরঘাট মেলা জমে উঠেছে এই দুটি জিনিস নিয়ে। উল্লেখ্য, এই মেলা জেলার বড় মেলাগুলির মধ্যে অন্যতম। অন্যান্য খাবার যেমন ঘুগনি, পাঁপড় ভাজা থাকলেও স্রেফ মাসকলাইয়ের তৈরি জিলিপি এবং শাঁকালুর টানে ছুটে আসেন অনেকেই। 

 

কেউ বলেন ঘুড়ির মেলা কেউবা আবার বলেন সদরঘাটের মেলা। অনেকেই বলেন শাঁকালুর মেলা। প্রতিবছর মাঘ মাসের প্রথমদিন এই মেলা বসে। তবে যে নামেই ডাকা হোক না কেন, আড়াই প্যাঁচের তৈরি মাসকলাইয়ের জিলিপি যা তেলে ডুব দিয়ে রসের কড়াইয়ে সাঁতার কেটে উপরে ওঠে তার স্বাদই আলাদা। 

 

যদিও কয়েকজন বিক্রেতা জানিয়েছেন, মাসকলাইয়ের বেশি দামের জন্য জিলিপির দাম বেশি হয়ে যাওয়ায় অনেক ক্রেতাই কিনতে চান না। তাই বাধ্য হয়ে তাঁদের ময়দার তৈরি জিলিপি ভাজতে হয়। স্থানীয়দের মতে, প্রাচীন এই মেলা বসত দামোদর নদের দক্ষিণ পাড়ে পলিমপুর নামে একটি গ্রামের নদীর তটে। সেইসময় দামোদরের বন্যায় ক্ষতিগ্রস্ত হত চাষের জমি। কৃষকরা তাঁদের উৎপাদিত শস্য যেমন ধান, গম, আলু, পিঁয়াজ শাঁকালু ও অন্যান্য সব্জি-সহ এই মেলায় বিক্রির জন্য আসতেন। গুড়, মিষ্টি কিনে নিয়ে ফিরতেন। এখনও এই মেলায় বিক্রি হয় মাটির হাঁড়ি, কলসি, কুঁজো-সহ গৃহস্থালির নানা জিনিসপত্র। স্থানীয় প্রশাসনের তরফে সহযোগিতা করা হয়। 

 

বহু আগে যেমন নৌকা নিয়ে এই মেলায় বিক্রি করতে বা কেনাকাটা করতে লোকজন আসতেন এখন মেলায় টোটো করে আশেপাশের লোকজন আসেন। ফলে মেলা উপলক্ষে টোটো চালকদের ব্যস্ততাও তুঙ্গে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া