শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৪ জানুয়ারী ২০২৫ ২৩ : ৪৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: পুলিশের কাজ নিয়ে আমআদমির অভিযোগের অন্ত নেই। কখনও অভিযোগ ওঠে, পুলিশ অভিযোগ নিচ্ছে না। আবার কখনও অভিযোগ, তদন্তকারী আধিকারিক কাজ করছেন না। সে সব এবার অতীত হয়ে গেল। পুলিশের কাজে স্বচ্ছতা আনতে বনগাঁ পুলিশ জেলায় নতুন পোর্টাল চালু হল। নাম 'মাই এফআইআর স্ট্যাটাস'। অভিযোগকারী ওই পোর্টালের মাধ্যমে তদন্তের গতিপ্রকৃতি লহমায় জেনে যেতে পারবেন।
অতীতে পুলিশের কাজ নিয়ে নানা অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ দায়ের করে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছেন বা তদন্তকারী আধিকারিক অভিযোগকারীর সঙ্গে ঠিকমতো ব্যবহার করছেন না বলে অভিযোগও শোনা গিয়েছে। অভিযোগের গতিপ্রকৃতি জানতে গিয়ে পুলিশ আধিকারিকদের দুর্ব্যবহারের শিকারও অনেককে হতে হয়েছে বলে অভিযোগ। সে সব সমস্যার সমাধান করতে বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার নতুন এক উদ্যোগ নিয়েছেন। বনগাঁ পুলিশ জেলার অধীনে থাকা সব ক'টি থানাকে নিয়ে একটি অভিনব পোর্টাল চালু করা হয়েছে। তার নাম রাখা হয়েছে 'মাই এফআইআর স্ট্যাটাস বিপিডি'।
থানায় অভিযোগ দায়েরের সময় অভিযোগকারীর একটি মোবাইল নম্বর রেজিস্টার করা হবে। ওই নম্বর দিয়ে অভিযোগকারী পোর্টালটি খুলতে পারবেন। সেখানে তাঁর অভিযোগের গতিপ্রকৃতি কী হচ্ছে, সেটা তিনি জেনে যেতে পারবেন। তাঁকে আর থানায় যেতে হবে না। মতামতও সেখানে লেখা যাবে। প্রয়োজনে তদন্তকারী আধিকারিকের সঙ্গেও ওই পোর্টালের মাধ্যমে অভিযোগকারী যোগাযোগ করতে পারবেন।
মঙ্গলবার বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার নতুন এই পোর্টালের সূচনা করেন। তিনি বলেন, 'পুলিশের কাজের স্বচ্ছতা আনতে নতুন এই পোর্টাল খোলা হয়েছে। আমরা অভিযোগকারীর কাছে তদন্তের গতিপ্রকৃতি খোলা রাখতে চাই। অভিযোগকারী চাইলে নির্দিষ্ট মোবাইল নম্বর ব্যবহার করে পোর্টাল খুলতে পারবেন। তদন্তের গতি প্রকৃতি জেনে তিনি মতামতও দিতে পারবেন। প্রয়োজন হলে তিনি তদন্তকারী আধিকারিকের সঙ্গেও ওই পোর্টালের মাধ্যমে কথা বলতে পারবেন।'
পুলিশ সূত্রে জানা গিয়েছে, 'মাই এফআইআর স্ট্যাটাস' পোর্টাল পুলিশের কাজে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনবে। বনগাঁ পুলিশ জেলার নতুন এই কর্মসূচি রাজ্যে প্রথম বলে জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার