শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৪ জানুয়ারী ২০২৫ ২২ : ২৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগগার পাশাপাশি হাল ফ্যাশানের ঘুড়ি উড়ছে আকাশে। বিশ্বকর্মা পুজোর দিনে নয়। রাজ আমলের প্রথা মেনে মঙ্গলবার পৌষ সংক্রান্তির দিন বর্ধমানে শুরু ঘুড়ির মেলা। চলবে শহরজুড়ে। তিনদিন ধরে কাঠগোলা ঘাট, সদরঘাট আর বাহির সর্বমঙ্গলা পাড়ায় বসবে বড় মেলা। সবচেয়ে বড় মেলা হবে বুধবার, সদরঘাটের দামোদর তীরে।
শোনা যায়, মহারাজার আমলে রাজবাড়িতে ঘুড়ি তৈরি করা হত। এরপর থেকে পৌষ সংক্রান্তিতে ঘুড়ির মেলা হয়ে আসছে বর্ধমানে। ঐতিহাসিকদের মতে, বর্ধমান মহারাজা মহাতাবচাঁদের আমলে দেশ-বিদেশ থেকে নানা রঙের, নানা আকারের ঘুড়ি আনাতেন মহাতাবচাঁদ।রাজবাড়িতে ঘুড়ি তৈরি করে আকাশে ওড়াতেন রাজপুরুষরা। রাজকীয় ঘুড়ির ছড়াছড়ি হত আকাশে।
তবে এবছরের আকাশ অনেকটাই ফাঁকা। সেই ভিড় বলতে গেলে নেই। ঘুড়ি ওড়াবার চেয়ে মাইক বাজিয়ে আনন্দ প্রকাশের ইচ্ছাটাই বেশি চোখে পড়েছে। তারই মধ্যে নতুন প্রজন্মের অনীক হাজরা জানায়, এটা হেরিটেজ। তাই ঘুড়ি ওড়াচ্ছি। নইলে ঘুড়ির দাম অনেক বেড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ঘুড়ি কমে আসছে। ঘুড়ি বিক্রেতা তোতন জানান, ঘুড়ির আকর্ষণ এখন কম। মানুষের হাতে পয়সাও কম। আগের পুরনো ডিজাইনের চেয়ে নয়া জমানার পছন্দের ঘুড়ি চাইছেন ক্রেতারা।
মঙ্গলবার ইদিলপুরে কাঠগোলা ঘাটে মেলাও জমে উঠেছে। সেখানেও মেলার মজাই আসল। ঘুড়ি কিন্তু সেখানেও কমেছে। প্রতিবছর এসময় দেখা যেত ঘুড়ি, লাটাই হাতে ছাদে ছাদে ঘুড়ি ওড়াতে ব্যস্ত যুবক থেকে বড়রা। পিছিয়ে থাকতেন না মহিলারাও। সঙ্গে মজা বাড়াতে রান্নাবান্না ও খাওয়া দাওয়া হত। এবারেও সেটা আছে। কিন্তু অনেক কম। তবু মাঝে মধ্যে ভোকাট্টা আওয়াজটা ভেসে আসছে। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় বিশ্বকর্মা পুজোয় ঘুড়ির মেলা হলেও রাজ আমল থেকেই পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর চল রয়েছে বর্ধমানে। রাজপ্রথা মেনে দোল বা হোলির মত বর্ধমানে আলাদা সময় হয় ঘুড়ির মেলা।
ঘুড়ির মেলার জন্য প্রায় একমাস আগে থেকে শুরু হয় নানা প্রস্তুতি। নানা উপকরণ দিয়ে সুতোয় মাঞ্জা দেওয়া হয়। এখন অবশ্য বাজারে সহজেই মেলে মাঞ্জা দেওয়া সুতো। কিন্তু চিনা মাঞ্জায় প্রায়ই দুর্ঘটনা ঘটলেও অনেকেই সেই বিষয়টি মাথায় রাখেন না। প্রশ্ন একটাই। বদলে যাওয়া সময়ে এই আলাদা ঘুড়ির মেলাকে আর কতদিন আগলে রাখতে পারবে বর্ধমান?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার