শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বেড়া দেওয়া যাবে না, বিজিবিকে সঙ্গে নিয়ে ভারতীয়দের হুমকি বাংলাদেশি নাগরিকদের, পৌঁছল বিএসএফ 

Riya Patra | ১৪ জানুয়ারী ২০২৫ ২১ : ৫৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মালদা, কোচবিহারের পর এবার ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের জলঙ্গী থানা এলাকায়। 

মঙ্গলবার সকালে মুর্শিদাবাদে জলঙ্গী থানার চোঁয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া এলাকায় যখন জিরো পয়েন্ট থেকে ভারতীয় সীমান্তের দিকে কয়েকজন কৃষক নিজেদের জমিতে কাজ করছিলেন সেই সময় বেশ কিছু বাংলাদেশি নাগরিক সীমান্ত পেরিয়ে  ভারতীয় কৃষকদের কৃষি কাজে বাধা দেয়। 

বিএসএফ সুত্রের খবর, সম্প্রতি জলঙ্গী ব্লকে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছে। সেই কাজের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই 'আর্থ মুভার' মেশিন নিয়ে এসে বিভিন্ন জায়গায় খোঁড়াখুঁড়ি করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই স্থায়ী তারকাঁটার বেড়া বসানোর কাজও শুরু হয়ে যাবে। এই উদ্যোগে শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশিদের তরফ থেকে প্ররোচনা দেওয়া শুরু হয়েছে । 

স্থানীয় সূত্রে অভিযোগ, বাংলাদেশি নাগরিকরা ওই এলাকা দিয়ে  গরু ছাড়াও  কাশির ওষুধ-সহ প্রচুর ভারতীয় জিনিসপত্র রোজ চোরা পথে পাচার করে। স্থায়ী কাঁটাতারের বেড়া তৈরি হয়ে গেলে চোরাচালান একপ্রকার বন্ধ হয়ে যাবে। সেই আশঙ্কাতে বাংলাদেশিদের তরফ থেকে প্ররোচনা দেওয়া শুরু হয়েছে।  

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে যখন ভারতীয় চাষিরা নিজেদের সর্ষে ক্ষেতে কাজ করছিল সেই সময় বাংলাদেশের তালপট্টি -চল্লিশপাড়া থেকে প্রচুর মানুষ ভারতীয় সীমান্তের দিকে এসে ভারতীয় কৃষকদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে শুরু করে। ঘটনার সময় বাংলাদেশি নাগরিকরা বিজিবি জওয়ানদের   নিজেদের সঙ্গে রেখেছিল। ওই এলাকায় নিজেদের জমিতে ইতিমধ্যেই বিজিবি একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করেছে বলেও জানা গিয়েছে। 

সরকারপাড়ায় ভারতীয় সীমান্তে উত্তেজনার খবর ছড়াতেই এলাকায় পৌঁছে যায় বিএসএফের বেশ কয়েকজন জাওয়ান এবং আধিকারিকরা। ঘটনাস্থলে দাঁড়িয়েই বিএসএফ-বিজিবি-র মধ্যে দীর্ঘ বৈঠক হয়। এরপর বাংলাদেশি নাগরিকরা নিজেদের গ্রামের দিকে চলে যায় ।
 
সীমান্তে কর্মরত এক কৃষক বলেন ,'আজ সকালে হঠাৎই বাংলাদেশের নাগরিকরা এসে আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। তাদের দাবি জিরো পয়েন্ট থেকে ভারতীয় সীমান্তের ভেতরে যে জমি রয়েছে তা বাংলাদেশের। সেখানে  ভারতীয় চাষিদেরকে তারা চাষ করতে দেবে না। জোর করে ভারতীয় ভূমি দখলের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। বিএসএফ দুই দেশের সীমানা বরাবর কাঁটাতারের বেড়া লাগানোর জন্য উদ্যোগী হতেই বাংলাদেশিদের তরফে এই ধরণের প্ররোচনামূলক কাজ শুরু হয়েছে। '

যদিও চাষিরা জানিয়েছেন, বিএসএফ সময় মতো ঘটনাস্থলে চলে আসায় এবং গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করায় বাংলাদেশিরা নিজেদের ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়। তবে আগামীকাল থেকে কী হবে তা নিয়ে যথেষ্ট শঙ্কার মধ্যে রয়েছেন সীমান্ত এলাকার চাষীরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া