শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৪ জানুয়ারী ২০২৫ ২১ : ৪৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: চালের গুঁড়ো তার সঙ্গে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে রান্নায় ব্যবহার করা হলুদ। বিশেষ অভিযানে এক বড় সাফল্য নদিয়ার রানাঘাট পুলিশ জেলার। ভেজাল হলুদ তৈরির কারখানায় হানা দিয়ে উদ্ধার ২,২০০ কিলো হলুদ ও হলুদ তৈরির সরঞ্জাম। সূত্রের খবর সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া এলাকায় লোকনাথ সাহার হলুদ তৈরির কারখানায় হানা দেয় শান্তিপুর থানার একটি বিশেষ টিম। সেখান থেকেই ভেজাল হলুদ তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। সেই সঙ্গে ২,২০০ কিলো ভেজাল হলুদ বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, চালের গুঁড়ো–সহ আরও দুই ধরনের পদার্থ দিয়ে এই ভেজাল হলুদ তৈরি হত। সোমবার বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাফল্য অর্জন করে রানাঘাট পুলিশ জেলা।
তবে হলুদ তৈরির কারখানার মালিক লোকনাথ সাহা এবং পরিতোষ মল্লিককে প্রথমে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক এবং পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি থাকায় তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় বিস্ময় প্রকাশ করে এক পুলিশকর্মী বলেন, ‘এই হলুদ আপনারা বাজারে বিক্রি করছেন!’ আশেপাশের বিভিন্ন হাটে এই ভেজাল হলুদ বিক্রি করা হত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার ধৃতদের তোলা হয় রানাঘাট আদালতে।
এই প্রসঙ্গে মঙ্গলবার নদিয়ার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠকে রানাঘাট পুলিশ জেলার এসডিপিও সবিতা গোটিয়াল জানান, ‘এই ভেজাল হলুদ তৈরি হত চালের গুঁড়ো এবং ময়দা মিশ্রণ করে। আর সেখানে ব্যবহার করা হত রং। যা স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। এইভাবে ভেজাল হলুদ তৈরি করে প্যাকেটে ভরে বাজারজাত করা হত। এই হলুদ মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সেই কারণে এই বিশেষ অভিযান চলছে। আগামী দিনে আরও বড় পদক্ষেপ নেবে রানাঘাট পুলিশ জেলা।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার