রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | জাতীয় সড়কে রাসায়নিক বোঝাই লরিতে ধাক্কা, ভয়াবহ অগ্নিকাণ্ড ফরাক্কায়, অল্পের জন্য রেহাই এলাকাবাসীদের

Pallabi Ghosh | ১৪ জানুয়ারী ২০২৫ ২১ : ২৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের ফরাক্কা থানার কাশিনগর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনার পর আগুন লেগে যায় একটি গাড়িতে। রাসায়নিক বোঝাই লরির সঙ্গে পণ্যবাহী লরির সংঘর্ষে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক লরি চালক। তবে রাসায়নিক ভর্তি লরিটির বড় ক্ষতি না হওয়ায় মুর্শিদাবাদের শিল্প শহর ফরাক্কায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। 

অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন এবং ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও দমকলের তৎপরতায় অগ্নিদগ্ধ অবস্থায় লরি চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায়, দ্রুত তাঁকে স্থানান্তরিত করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই ভর্তি রয়েছেন ওই লরি চালক। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে বহরমপুর থেকে মালদহের দিকে যাওয়ার রাস্তায় ব্রেকডাউন হয়ে দাঁড়িয়েছিল রাস্তার পিচ তৈরির কাজে ব্যবহৃত রাসায়নিক ভর্তি লরিটি। আচমকাই একটি পেঁয়াজ বোঝাই লরি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে রাসায়নিক ভর্তি লরিটির পিছনে। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে পেঁয়াজ বোঝাই লরিটি পড়ে যায় পাশের নয়জুলিতে এবং তখনই ওই লরিটিতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। তবে রাসায়নিক বোঝাই লরিটি অক্ষত থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন এলাকাবাসী। 

দুর্ঘটনার কয়েকজন প্রতক্ষ্যদর্শী জানান, অত্যন্ত দাহ্য একটি রাসায়নিক নিয়ে খারাপ হয়ে যাওয়া একটি লরি জাতীয় সড়কের পাশে দাঁড়িয়েছিল। কোনওভাবে সেই লরিটিতে আগুন লাগলে এলাকা জুড়ে ঘটে যেতে পারত আরও বড় ধরনের অগ্নিকাণ্ড। যদিও ঘটনাস্থলে ফরাক্কা এনটিপিসি কর্তৃপক্ষের একটি এবং রাজ্য দমকলের আরও একটি ইঞ্জিন এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। মাঝরাতে এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের উপর তৈরি হয় ব্যাপক যানজট। পরে ফরাক্কা থানার পুলিশের তৎপরতায় স্বাভাবিক হয় যান চলাচল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া