শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পশ্চিমবঙ্গ পুলিশের অন্তঃসত্ত্বা কর্মীদের জন্য সুখবর, জারি নয়া নির্দেশিকা

RD | ১৪ জানুয়ারী ২০২৫ ১৯ : ৪৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অন্তঃসত্ত্বা এবং সন্তানকে স্তন্যপান করান এমন মহিলা পুলিশকর্মীরা এবার থেকে ডিউটির সময়ে সালোয়ার-কামিজ পরতে পারবেন। সম্প্রতি রাজ্য পুলিশ এই নিয়ে নির্দেশিকা জারি করেছে। 

নির্দেশিকায় উল্লেখ রয়েছে, অন্তঃসত্ত্বা অবস্থার দ্বাদশ সপ্তাহ থেকে সন্তান জন্ম দেওয়ার এক বছর পর্যন্ত মহিলা পুলিশকর্মীরা সাদা (কমিশনারেট এলাকার জন্য) বা খাকি রঙের (জেলাপুলিশ এলাকা) সালোয়ার-কামিজ পরতে পারবেন। কামিজের দৈর্ঘ্য হবে হাঁটু পর্যন্ত এবং তার দু'পাশে পকেট থাকবে।  এছাড়া কামিজের কাঁধে ফ্ল্যাপ থাকতে হবে। ওড়নার দৈর্ঘ্য হবে আড়াই মিটার। সালোয়ারের বদলে সোজা (স্ট্রেট) প্যান্টও পরতে পারবেন। পায়ে কালো রঙের জুতো থাকবে। 

অন্তঃসত্ত্বা এবং সন্তানকে স্তন্যপান করানোর ক্ষেত্রে মহিলা পুলিশকর্মীদের উর্দি পরায় অনেক জেলায় ছাড় থাকলেও কেন্দ্রীয় ভাবে কোনও নিয়ম ছিল না। তাই বহু মহিলাকেই শাড়ি বা শার্ট-ট্রাউজার্স পরতে হত। আঁটোসাঁটো উর্দি পরে ডিউটি করতে গিয়ে বহু অন্তঃসত্ত্বা সমস্যায় পড়তেন। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষার ডিউটি করতে গিয়ে সদ্য মা হওয়া এক পুলিশকর্মীকে বিড়ম্বনার সামনেও পড়তে হয়েছিল বলে অভিযোগ। তারপরই বিষয়টি বিবেচনা করে নির্দেশিকা জারি করা হয়।

নয়া নির্দেশিকায় খুশি মহিলা পুলিশকর্মীরা। বিষয়টিকে তারা সময় উপযোগী বলে মনে করেন। এসপি স্তরের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সাধারণত, চার মাস গর্ভধারণের পর মহিলা পুলিশকর্মীদের তাঁদের সিনিয়রদের করণীয় সম্পর্কে জিজ্ঞাসা করতে হত। আরামদায়ক পোশাক পরার অনুমতি নিতে হত। অনেকেই পুরো গর্ভাবস্থায় অনেক কষ্ট করে কাজ করেছেন। এবার পশ্চিমবঙ্গ পুলিশেও বদল এল।

একজন ডিসি-স্তরের মহিলা পুলিশ আধিকারিকের কথায়, "আরও বেশি সংখ্যক মহিলা বাহিনীতে যোগ দিচ্ছেন। গর্ভাবস্থায় চার মাস পর বেল্ট পরা একটি বাস্তব সমস্যা হয়ে দাঁড়ায়। যেহেতু গর্ভাবস্থায় পাও ফুলে যায়, তাই শক্ত বুট পরতেও অসুবিধা হয়। ফলে নয়া নির্দেশিকা ভালো, এই পদক্ষেপ অবশ্যই আরও বেশি মহিলা পুলিশকর্মীকে বাহিনীতে আরামে কাজ করতে উৎসাহিত করবে।"

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া