শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | তীব্র শীত-ঘন কুয়াশা কোনও ব্যাপারই নয়, মাহেন্দ্রক্ষণ শুরু হতেই গঙ্গাসাগরে ডুব লক্ষ লক্ষ পুণ্যার্থীর

Kaushik Roy | ১৪ জানুয়ারী ২০২৫ ১৫ : ৩০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: গঙ্গাসাগরে শুরু হয়ে গেল মকর সংক্রান্তির পুণ্যস্নান। মাহেন্দ্রক্ষণ শুরু হয়েছে মঙ্গলবার সকাল ৬টা ৫৮ মিনিট থেকে। তারপর থেকেই সাগরতটে লক্ষ লক্ষ মানুষের ভিড়। শীত ও কুয়াশামাখা গঙ্গাসাগরে ডুব দিচ্ছেন পুণ্যার্থীরা। বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ মিলেমিশে একাকার। সাগরতটে পুণ্যস্নানে অংশ নিয়েছেন দেশ-বিদেশ থেকে আগত পুণ্যার্থী এবং পর্যটকরা। তাঁদের নিরাপত্তায় সাগরে টহল দিচ্ছে এনডিআরএফ সহ পুলিশকর্মীরাও। মেলা চত্বরে বসানো সিসি ক্যামেরার মাধ্যমে চলছে টানা নজরদারি।

 

এনডিআরএফ, এসডিআরএফের স্পিড বোট ক্রমাগত নজরদারি চালাচ্ছে। মোতায়েন করা হয়েছে উপকূলরক্ষী বাহিনীও। আকাশে উড়ছে ড্রোন। মকর সংক্রান্তির একদিন আগেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছিলেন, ৫৫ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে গঙ্গাসাগরে। মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের এক কর্তা জানান, এখনও পর্যন্ত ভিড় ছাপিয়ে গেছে ৬২ লক্ষ। ভিড়ের পরিমাণ ক্রমশ বেড়ে চলেছে। বহু পুণ্যার্থী কাকদ্বীপ লট-৮ ধরে কচুবেড়িয়া হয়ে আসছেন।

 

পুণ্যস্নানের পর সাধুদের আশীর্বাদ নিতে কপিল মুনির মন্দিরে উপস্থিত হচ্ছেন হাজার হাজার তীর্থযাত্রী। বহু পুণ্যার্থী সার্টিফিকেট নিচ্ছেন। পুণ্যস্নান চলবে বুধবার ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। সুন্দরবন পুলিশ জেলার আধিকারিকরা প্রতিটি মুহুর্তে তদারকি করছেন। ভিড় সামলাতে ১৩ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। তবে সোমবার রাত পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত পাঁচ জন অসুস্থ হয়ে পড়ায় তাঁদের এয়ারলিফট করে কলকাতায় পাঠানো হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া