শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মকর সংক্রান্তিতেও ঠান্ডা নেই রাজ্যে, কবে থেকে ফের জাঁকিয়ে শীত, রইল বড় আপডেট

Riya Patra | ১৪ জানুয়ারী ২০২৫ ১৪ : ৫৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মকর সংক্রান্তি, হাড় কাঁপানো ঠান্ডা, কাঁপতে কাঁপতে এক দুই করে মকর ডুব, ডুব দিয়ে ঘরে ফিরেই পিঠেপুলি খাওয়া। জেলায় জেলায় এই চেনা ছবির ছন্দ আর মিলছে না এবার। কারণ কী? কারণ, ঠান্ডা। এবার কনকনে শীতই নেই রাজ্যে পৌষের শেষ দিনেও।

 পৌষের মাঝের দিকে জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল, তবে মাত্র কয়েকদিনের জন্য। ব্যাস, তারপরেই ফের ঊর্দ্ধমুখী পারদ, আবহাওয়ার বদল। ভোরের দিকে জেলায় জেলায় কুয়াশার চাদর বিছিয়ে থাকলেও বেলা বাড়তেই গরম। সপ্তাহের শুরুর দিন, অর্থাৎ সোমবারও তাই ছিল। মঙ্গলবার মকর সংক্রান্তির দিন কলকাতা-সহ জেলায় জেলায় কুয়াশার চাদর থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বদল হচ্ছে আবহাওয়ার। দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলির তুলনায় উত্তরের জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে কিছুটা বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে ৫০ মিটার পর্যন্ত কমতে পারে দৃশ্যমানতা। 

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, মঙ্গলবার থেকে দুই-তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। বুধবারও তেমনই থাকবে পরিস্থিতি। তবে তারপর, কমতে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষের দিকেই সম্ভাবনা পারদ পতনের। অর্থাৎ জাঁকিয়ে শীতের যে আশা রয়েছে এখনও, মাঘের শুরুর দিকে তা পেলেও পেতে পারেন বঙ্গবাসী। মাঝের কয়েকদিন অপেক্ষা করতে হবে তার জন্য। ততদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পঙয়ে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। 

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গেল আরও কিছুটা। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যদিও সোমবারের পর, মঙ্গলবারও এক রইল শহরের সর্বোচ্চ তাপমাত্রা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া