শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | প্রসঙ্গ মহুয়া, কংগ্রেস সম্পর্কে নীরব থাকলেও সিপিএমকে গুরুত্বই দিল না তৃণমূল

Riya Patra | ০৮ ডিসেম্বর ২০২৩ ১৮ : ২৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পাশে পেয়েছেন দলকে। পেয়েছেন কংগ্রেস এবং সিপিএমকেও। লোকসভায় মহুয়া মৈত্রর হয়ে ভেতরে যেমন সওয়াল করেছেন সাংসদ এবং কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী, তেমনি বাইরে সাংবাদিক সম্মেলনের সময় পিছনেই অন্য তৃণমূল সাংসদদের সঙ্গে ঠায় দাঁড়িয়ে ছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। যা অনেকটাই তুলে ধরেছে উত্তরের তিন রাজ্যের বিপর্যয়ের পরেও দেশে বিজেপি বিরোধী আইএনডিআইএ (ইন্ডিয়া) জোটের ঐক্য। কিন্তু জোটের অন্যতম শরিক সিপিএম মহুয়া মৈত্রর হয়ে সওয়াল করলেও তৃণমূল তাকে কোনও গুরুত্বই দিতে চাইল না। 
শুক্রবার সিপিএম নেতা ও রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ সম্পর্কে বলেন, "ভারতীয় সংসদের ইতিহাসে এটি একটি কলঙ্কজনক অধ্যায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কিছু প্রশ্ন করেছেন। সেটা টাকার বিনিময়ে কি বিনিময়ে নয় সেটা নির্ভর করে প্রশ্নটা নিয়ে তদন্ত হলে। যদি দেখা যায় তিনি যথার্থ প্রশ্ন করেছেন, তাহলে টাকা নেওয়ার বিষয়টি দাঁড়াচ্ছে না। কারণ, কেউ টাকা নিয়ে সেই তথ্য প্রমাণ করার জন্য তো প্রশ্ন করবে না। আর যদি প্রমাণ হত তিনি যে বক্তব্য রেখেছেন সেটা অযৌক্তিক, তবে প্রশ্ন উঠত অযৌক্তিক প্রশ্ন তিনি করলেন কী করে? নিশ্চয়ই এর পিছনে অন্য কোনও ব্যবসায়িক স্বার্থ লুকিয়ে আছে। তাহলে প্রাথমিক দায়িত্বটা ছিল যে বিষয়ে তিনি প্রশ্ন করেছেন সেই বিষয়টি নিয়ে তদন্ত করার। বিজেপি যেহেতু লোকসভায় সংখ্যাগরিষ্ঠ তাই তারা সেটাকে বিরোধী কন্ঠ স্তব্ধ করতে ব্যবহার করল।" 
সংসদের ভিতরে মহুয়ার হয়ে জোর সওয়াল করার পর বাইরেও লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী বলেন, ‘‌ভিত্তিহীন তথ্যের ওপর ভিত্তি করে এবং প্রতিশোধের ভাবনা থেকেই এসব করা হল। রোজ শাসক দল বিজেপির নেতারা মহিলাদের নিয়ে বড় বড় কথা বলেন। আজ নতুন সংসদ ভবনে সবার আগে সেই মহিলা সাংসদকেই বলির কাঠে চড়ানো হল।’‌ অধীর বলেছেন, ২০০৫ সালে সোমনাথ চ্যাটার্জি অধ্যক্ষ থাকার সময়কার ঘটনার সঙ্গে আজকের ঘটনার তুলনা চলেনা। কংগ্রেস প্রসঙ্গে নীরব থাকলেও মহুয়া ইস্যুতে এগিয়ে আসার পরেও সিপিএম সম্পর্কে উদাসীনতাই দেখাল তৃণমূল। প্রাক্তন সাংসদ ও রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "সিপিএমকে আমরা পাত্তাও দিচ্ছি না। কারণ ওরা দ্বিচারিতা করে। দিল্লিতে পাশে দাঁড়াবে আর বাংলায় এসে বিজেপির দালালি করবে। যাকে বলে ভোটকাটুয়া। সিপিএম বাংলায় খায় না মাথায় দেয় সেটাই কেউ জানে না।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া