শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৩ জানুয়ারী ২০২৫ ০০ : ৪৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ফের কোচবিহারের রবিতেই ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত কমিটির চেয়ারম্যান রইলেন রবীন্দ্রনাথ ঘোষই। তিনি ছাড়াও আরও ২৩ জন ওই কমিটিতে স্থান পেয়েছেন। গত বছরের পর এবারও রবীন্দ্রনাথেই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, প্রতিবছরের মত এবারও রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত কমিটি ঘোষণা হয়। এদিন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে কমিটি গঠন করা হয়। ৩৬তম ভাওয়াইয়া সঙ্গীত কমিটিতে মোট ২৪ জন স্থান পেয়েছেন। কমিটিতে চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। যুগ্মভাবে ভাইস চেয়ারম্যান হয়েছেন মন্ত্রী বুলুচিক বারাইক ও রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বংশীবদন বর্মন। কমিটির সম্পাদক করা হয় জেলাশাসককে।
কনভেনর করা হয় কোচবিহার জেলা ওয়েলফেয়ার অফিসার রণজিৎ নট্টকে। এছাড়াও মন্ত্রী উদয়ন গুহ, এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ, প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক জোসেফ মুন্ডা, প্রাক্তন সাংসদ বিজয় কুমার বর্মণ, মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, মাদারিরহাটের বিধায়ক জয় প্রকাশ টপ্পা, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার সহ আরও অনেকে। এদিন রাজ্যের ৩৬তম ভাওয়াইয়া সঙ্গীত কমিটির চেয়ারম্যান হওয়ার পর রবীন্দ্রনাথ ঘোষ জানান, 'গত বছর আমাকে রাজ্যের ৩৫তম ভাওয়াইয়া সঙ্গীত কমিটির চেয়ারম্যান করা হয়। এবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার উপর ভরসা রাখলেন এবং আমাকেই চেয়ারম্যান করলেন। এতে আমি খুশি। ফের দ্বিতীয় বারের জন্যে আমার উপর ভরসা রাখার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার