সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Damage of ash transporting line

রাজ্য | ছাই পরিবহনকারী পাইপ লাইন ফেটে বিপত্তি, ফরাক্কা এনটিপিসি প্লান্টে তুমুল চাঞ্চল্য 

Rajat Bose | ১৩ জানুয়ারী ২০২৫ ২২ : ৫০Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ মুর্শিদাবাদ জেলার ফরাক্কা এনটিপিসি প্ল্যান্ট থেকে নিশিন্দ্রা অ্যাশ পন্ড পর্যন্ত ছাই–জল পরিবহনকারী একটি পাইপ লাইনে সোমবার দুপুর নাগাদ হঠাৎই ফাটল দেখা দেয়। 


কেদারনাথ ব্রিজের নিচে লোহার পাইপলাইনে হঠাৎই এই ফাটল দেখা দেওয়ায় তীব্র গতিতে জল মিশ্রিত ছাই সেখান থেকে বেরিয়ে আসছে। এর ফলে প্রশাসনের তরফ থেকে ঝাড়খন্ড এবং বাংলার মধ্যে সংযোগকারী নিশিন্দ্রা কাটানের রাস্তা দিয়ে ভারী যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। রাস্তায় প্রচুর ছাই মিশ্রিত জল জমে যাওয়ায় প্রচন্ড অসুবিধার মধ্যে পড়তে হয় পথচারীদের। 

ওই পাইপ লাইনে জল মিশ্রিত ছাইয়ের চাপ খুব বেশি থাকায় তা ব্রিজের উপর দিয়ে চলাচলকারী ট্রেন পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যদিও এই কারণে ট্রেন বা মালগাড়ি চলাচল ব্যাহত হয়নি বলেই জানা গেছে। 


২১০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ফরাক্কা এনটিপিসি প্লান্টে যে তাপ বিদ্যুৎ তৈরি হয় তার জন্য প্রত্যেকদিন বিপুল পরিমাণ কয়লা পোড়াতে হয়। কয়লা পুড়ে যে ছাই উৎপাদন হয় তা এনটিপিসি প্লান্ট থেকে পাইপ লাইনের মাধ্যমে বিভিন্ন অ্যাশ পন্ডে গিয়ে জমা হয়। এনটিপিসি প্লান্টে কয়লা পুড়িয়ে যে ছাই তৈরি হয় বর্তমানে তা বিভিন্ন রাজ্যে  জাতীয় সড়ক নির্মাণ এবং সম্প্রসারণের কাজে ব্যবহার করা হচ্ছে। 

স্থানীয় সূত্রে খবর, বর্তমানে ফরাক্কা এনটিপিসি কর্তৃপক্ষ তাদের প্লান্টে যে ছাই উৎপাদন হচ্ছে তার বেশিরভাগটাই নিশিন্দ্রা সহ অন্যান্য অ্যাশ পন্ডে জমা করছে। সোমবার দুপুর নাগাদ হঠাৎই ছাই–জল পরিবহনকারী একটি পাইপ লাইনে বড়োসড়ো ফাটল দেখা দেয় এবং তীব্র গতিতে সেখান থেকে জল বার হতে থাকে। 

স্থানীয় বাসিন্দারা জানান, পাইপ লাইনে জল মিশ্রিত ছাইয়ের চাপ খুব বেশি থাকায় কয়েক মুহূর্তের মধ্যে ওই এলাকায় কাদার পাহাড় তৈরি হয়। এরপরই সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে প্রশাসন ওই রাস্তা দিয়ে ভারী যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়। তবে ছাই মিশ্রিত জলের চাপ  নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করে তোলার চেষ্টা চলছে। 

ঘটনার খবর পেয়ে এনটিপিসি কর্তৃপক্ষের তরফ থেকে পদস্থ আধিকারিকরা এলাকায় পৌঁছন। ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন, ‘‌ছাই পরিবহনকারী পাইপলাইনের যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য আমরা এনটিপিসি কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখবো।’‌ 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া