শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৩ জানুয়ারী ২০২৫ ২২ : ০৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: প্রেমে মানুষ কী না করেন। প্রেমের পরিণতিতে বিয়ে, প্রেম বিচ্ছেদে দুঃখ। তাই বলে বিয়ের দাবি নিয়ে সোজা প্রেমিকের বাড়িতে ধর্না! যদিও এই ঘটনা খুব একটা নতুন নয়। তবে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল শীতলকুচিতে।
৯৯ কিলোমিটার দূর থেকে ভালবাসার টানে প্রেমিকের বাড়িতে এসে ধর্নায় বসলেন যুবতী। ঘটনাটি ঘটেছে শীতলকুচির বড়কৈমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় পিনঝারীর ঝাড় এলাকায়। ওই ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ভিড় জমাতে শুরু করেন ঘটনাস্থলে। পরে যুবতীকে সহযোগিতা করতে আসেন বিভিন্ন সমাজসেবী সংগঠন।
ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, শীতলকুচির বড়কৈমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় পিনঝারীর ঝাড় এলাকার এক সিআরপিএফ জওয়ানের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ময়নাগুড়ির যুবতীর। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন।
তবে কাহিনিতে মোড় আসে সেপ্টেম্বরে। ১৫ তারিখ ওই সিআরপিএফ জওয়ানের বাড়িতে আসেন ওই যুবতী। কিন্তু সেপ্টেম্বর যুবতী প্রেমিকের বাড়ি গেলে, স্থানীয় পঞ্চায়েত প্রধান তাঁকে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ। অন্যদিকে সিআরপিএফ জওয়ান জম্মু কাশ্মীরে কর্তব্যরত অবস্থায় রয়েছেন।
পরে ওই যুবতী জানতে পারেন যুবকের অন্যত্র বিয়ের সিদ্ধান্ত হয়েছে। তারপরেই যুবকের বাড়িতে ফের যান প্রেমিকা। বিয়ে অন্যথা আত্মহত্যার হুঁশিয়ারি দেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। যদিও ঘটনা প্রসঙ্গে যুবক কিংবা তাঁর পরিবারের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও।
যুবতীর ধর্নায় বসার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বিভিন্ন সংগঠন ছুটে আসে এবং ওই যুবতীর পাশে থাকার আশ্বাস দেয়। এদিন ঘটনাস্থলে আসা বীর চিলারায় সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ধীরেন বর্মন বলেন, একটি মেয়ে দীর্ঘদিনের প্রেমের স্বীকৃতির দাবিতে এক যুবকের বাড়িতে ধর্নারত অবস্থায় রয়েছেন। আমরা চাই অসহায় মেয়েটি ন্যায়বিচার পাক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার