শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৩ জানুয়ারী ২০২৫ ২১ : ৪০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় জাল আধার কার্ড তৈরির চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিবার তিন ব্যক্তি গ্রেপ্তার হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই সুতি থানা এলাকা থেকে গ্রেপ্তার হলেন দুই বাংলাদেশি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ,ধৃত ওই বাংলাদেশি নাগরিকদের নাম মেহবুব আলম এবং অমিত চাঁদ। তাঁদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। ওই দুই বাংলাদেশি নাগরিককে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করতে সাহায্য করার অভিযোগে জামিরুল শেখ নামে মালদহ জেলার এক বাসিন্দাকেও সুতি থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তিদের সোমবার জঙ্গিপুর আদালতে পেশ করা হচ্ছে।
ধৃত বাংলাদেশি নাগরিকরা ইতিমধ্যে কোনওভাবে ভারতীয় পরিচয়পত্র জোগাড় করে ফেলেছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। প্রসঙ্গত, ভুয়ো নথি ব্যবহার করে 'জাল' আধার কার্ড তৈরির অভিযোগে রবিবার ভোররাতে সুতির নূরপুর থেকে গ্রেপ্তার হন তিন ব্যক্তি। তাঁদের বিরুদ্ধে বেআইনিভাবে বিভিন্ন ব্যক্তিকে ভারতীয় পরিচয়পত্র তৈরি করার অভিযোগ রয়েছে। ধৃত ব্যক্তিদের হাত ধরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সুতি থানার কোনও প্রত্যন্ত এলাকায় কোনও বাংলাদেশি নাগরিক এই দেশের পরিচয়পত্র তৈরি করে ফেলেছে কিনা তাও এখন তদন্ত করে দেখছে জঙ্গিপুর পুলিশ জেলার অফিসাররা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে সুতি থানার বাগশিরাপাড়া এলাকায় দুই ব্যক্তিকে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাতেই জানা যায় ধৃত ব্যক্তিরা বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে।
পুলিশ সূত্রের খবর , প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ধৃত বাংলাদেশি নাগরিকরা নিজেদের দেশে কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের ফলে সে দেশে পোশাকের দাম বিপুলভাবে বেড়ে গিয়েছে। সাধারণ পোশাকের দাম বাংলাদেশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে চলে যেতে শুরু করায় অনেক বাংলাদেশি নাগরিক নিজেদের দেশে নতুন পোশাক কিনতে পারছেন না বলে সূত্রের খবর। মেহবুব এবং অমিত বেআইনিভাবে ভারতে প্রবেশ করে বিপুল পরিমাণ কম দামি ভারতীয় পোশাক নিয়ে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার