শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ভাটপাড়ার তৃণমূল নেতা খুনে পুলিশের জালে 'ভূত'! সিটের হাতে নতুন তথ্য

Pallabi Ghosh | ১৩ জানুয়ারী ২০২৫ ২০ : ৩৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: তার ডাকনাম 'ভূত'। এক জায়গায় কখনও তাকে দীর্ঘক্ষণ দেখা যায় না। ভূতের মতোই চোখের পলকে সে অবস্থান বদল করে। কখনও শিয়ালদহ রেল স্টেশন, তো পরক্ষণেই হাওড়া ময়দানের বাস স্ট্যান্ড। প্রয়োজন মতো চেহারায় বদলও এনেছিল। কিন্তু পুলিশের দক্ষতার কাছে তার সব জারিজুরি খতম। ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক সাউ খুনের অন্যতম অভিযুক্ত ভূত ওরফে সুমিত পাশওয়ানকে পুলিশ গ্রেপ্তার করল। সোমবার সকালে ব্যারাকপুরের জগদ্দল রেল স্টেশন চত্বর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করল। সব মিলিয়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত মোট সাত জনকে গ্রেপ্তার করেছে।

গত ১৩ নভেম্বর রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তৃণমূল নেতা অশোক সাউ। তিনি ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের দলের প্রাক্তন সভাপতি ছিলেন। অশোক সেদিন বাড়ির অদূরে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। দুষ্কৃতীরা অতর্কিত সেখানে তাকে গুলি করে খুন করে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া নিজে তৃণমূল নেতা খুনের ঘটনায় দুষ্কৃতীদের ধরতে তৎপর হয়ে ওঠেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সিট গঠন করে।ব্যারাকপুর কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস সিটের দায়িত্বে রয়েছেন । 

সিটের আধিকারিকরা ঘটনার তদন্ত নেমে জানতে পারে, ২০২০ সালে ভাটপাড়ার পালঘাট রোডে আকাশ সাউ নামে এক সমাজবিরোধীকে পিটিয়ে মারা হয়। সে ছিল মাদক পাচারের চাঁই। তার বিরুদ্ধে খুন, ডাকাতি ও রাহাজানি-সহ আরও বেশ কিছু অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ ছিল। ‌ওই ঘটনায় অভিযুক্ত ছিলেন তৃণমূল নেতা অশোক। অভিযোগ, দাদার খুনের বদলা নিতে নিহত আকাশের দাদা সুজল সাউ ২০২৩ সালে অশোককে একবার খুনের চেষ্টা করে। যদিও বরাত জোরে সেবার তিনি বেঁচে গিয়েছিলেন। কিন্তু সুজল অশোকের পিছু ছাড়েনি। চায়ের দোকানে ঢুকে দুষ্কৃতীয়া তাঁকে গুলি করে খুন করে। নিহত অশোকের পরিবারের পক্ষ থেকে জগদ্দল থানায় সুজল-সহ তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। তদন্ত নেমে ঘটনার পরের দিন পুলিশ কাউসার আলি নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। কাউসারকে জেরা করে পুলিশ তৃণমূল নেতা খুনের ঘটনায় সুজন পাশোয়ানের জড়িত থাকার কথা জানতে পারে। ১৬ নভেম্বর ভোররাতে টিটাগড়ের এক গোপন ডেরা থেকে পুলিশ সুজনকে গ্রেপ্তার করে। 

ধৃত কাউসার ও সুজনকে জেরা করে পুলিশ তৃণমূল নেতা খুনের মূল অভিযুক্ত সুজল সাউয়ের অবস্থান জানতে পারে। রাজ্য পুলিশের এডিজি সিআইডি বিশাল গর্গ ও ব্যারাকপুর কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাসের নেতৃত্বে মূল অভিযুক্ত সুজল সাউকে ধরতে বিশেষ পরিকল্পনা করা হয়। সেইমতো ১৮ নভেম্বর ভোররাতে বিহারের গোপন এক ডেরা থেকে সুজলকে পুলিশ পাকড়াও করে। সঙ্গে আরও এক দুষ্কৃতীকে পুলিশ পাকড়াও করে। ধৃতরা এখন পুলিশি হেফাজতে রয়েছে। তাদের জেরা করে তৃণমূল নেতা খুনের ঘটনায় অজয় পাশোয়ানের জড়িত থাকার কথা জানতে পারে। সিটের তদন্তকারীরা বিহারের গোপালগঞ্জের এক ডেরা থেকে পুলিশ অজয়কে পাকড়াও করে। ধৃতদের জেরা করে সিটের আধিকারিকরা ওই খুনের ঘটনায় ভূতের জড়িত থাকার কথা জানতে পারেন। 

গত দু'মাসে ভূত বেশ কয়েকবার বাড়িতে ফিরেছে। মায়ের সঙ্গে দেখা করেছে। কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই তড়িৎ বেগে সেখান থেকে পালিয়ে গিয়েছে। রবিবার রাতে পুলিশের কাছে খবর আসে, ভূত জগদ্দলে ঢুকেছে। সেইমতো সাদা পোশাকের পুলিশ চারদিকে ফাঁদ পেতে রাখে। কিন্তু ভূতকে ধরতে পারেনি। ভোররাতে ট্রেন ধরে ভূত শিয়ালদহ দিকে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। স্টেশন চত্বর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া