মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Fear of Royal Bengal tiger in Purulia s Bandwan area gnr

রাজ্য | পুরুলিয়া-সহ ঝাড়গ্রামের বেলপাহাড়ি অঞ্চলে আবার বাঘের আতঙ্ক, খোঁজ পেতে হন্যে বনদপ্তর

AD | | Editor: অভিজিৎ দাস ১৩ জানুয়ারী ২০২৫ ১৭ : ৩০Abhijit Das

অরিন্দম মুখার্জী: বেশ কিছুদিন ধরে জিনাত আতঙ্কে ভুগছিল পুরুলিয়া-সহ ঝাড়গামের বেলপাহাড়ির গোটা গ্রাম। অনেক কষ্টে জিনাতকে ধরা গেলেও তারই এক পুরুষ সঙ্গী পালামৌ জঙ্গল থেকে চলে এসে ঝাড়খণ্ডের চান্ডিল সংলগ্ন এলাকায়। গত ১২ দিন ধরে ৩০ থেকে ৪০ কিলোমিটার মধ্যে থাকা বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়ায়। ঝাড়খণ্ডের বনবিভাগ খোঁজ পায়নি বাঘটির। রবিবার বাঘটি পুরুলিয়ার বান্দোয়ানের যমুনা গড়া জঙ্গল এলাকায় প্রবেশ করে পুরুলিয়ার দক্ষিণ কংসাবতীর দিকে গিয়েছে বলে জানিয়েছে বনবিভাগ। পায়ের ছাপ দেখে অনুমান,  বান্দোয়ানের রাইকা পাহাড় হয়ে বেলপাহাড়ির বাস পাহাড়ি রেঞ্জের মালিহাটি জঙ্গলে প্রবেশ করেছে বাঘটি। গলায় রেডিও কলার না থাকায় তার সঠিক অবস্থান ধরা পড়ছে না। বাঘের খোঁজে ট্র্যাক ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঝাড়গ্রামের বনবিভাগ। এর ফলে নতুন করে পুরুলিয়ার বান্দোয়ানে বাঘের আতঙ্ক দেখা গেছে। 

বাঘের সঠিক অবস্থান জানতে পুরুলিয়ার দক্ষিণ কংসাবতী বনবিভাগ এবং পুরুলিয়া বনবিভাগ দল নিয়ে পৌঁছে গিয়েছে বান্দোয়ানে। বনবিভাগের কর্তারা বারবার বাঘটিকে বাগে আনার জন্য বিভিন্ন ধরনের কলাকৌশল এবং রূপরেখা তৈরি করার চেষ্টা করছে। বান্দোয়ান এবং বেলপাহাড়িতে স্থানীয় মানুষজন যে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন সেটি ১৭ সেন্টিমিটার লম্বা এবং ১২ সেন্টিমিটার চওড়া। বনবিভাগ জানিয়েছে, এই বাঘের পায়ের ছাপ এবং ঝাড়খণ্ডে যে ছাপ পাওয়া গিয়েছে দু'টো একই রকম। যার ফলে ঝাড়খণ্ড বনবিভাগ এবং পশ্চিমবঙ্গ বনবিভাগে কর্তাদের অনুমান ঝাড়খণ্ড থেকেই বাঘটি বান্দোয়ানে প্রবেশ করেছে। 

যমুনা গড়া এলাকার স্থানীয় বাসিন্দা বলহরি টুডু বলেন, ''আমি জঙ্গলে এসে পায়ের ছাপ দেখেছি এবং নিজের চোখে দেখেছি হলুদ কালো ডোরাকাটা বড় একটা বাঘ দৌড়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করছে। আমাদের এই জঙ্গলে আসতে হয় কাঠ সংগ্রহ করতে। কিছুটা হলেও আতঙ্কে ভুগছি।'' অপর এক বাসিন্দা বধু টুডু বলেন, ''আমিও পায়ের ছাপ দেখেছি। সেই থেকে অনুমান করছি এখানে বাঘ এসেছে। কিন্তু একটু হলেও আতঙ্কে আছি। প্রশাসন সবরকম চেষ্টা চালাচ্ছে বাঘটিকে ধরার জন্য।''


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া