শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৩ জানুয়ারী ২০২৫ ১৬ : ৩২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমের চতুর্দিক সোমবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে। আগামিকাল, মঙ্গলবার ভোরে শুরু হচ্ছে পুণ্যস্নানের তিথি। তার কয়েক প্রহর আগে ঠান্ডায় গরম চায়ের কাপে চুমুক দিয়ে সেই মুহূর্তের অপেক্ষায় হাজার-হাজার পুণ্যার্থী। তাঁদের নিরাপত্তায় ড্রোন ক্যামেরা ও হেলিকপ্টার আকাশে চক্কর দিচ্ছে। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
এবছর গঙ্গাসাগরে ১ তারিখ থেকে রবিবার সন্ধে পর্যন্ত ৪২ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে, জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রশাসনের এক কর্তা সোমবার সকালে বলেন, রবিবার রাতেই ৫০ লক্ষের ভিড় পার করেছে। আগামিকাল পুণ্যস্নানের আগে দ্বিগুণ মানুষের জনাসমাগম হতে পারে বলে অনুমান করছে প্রশাসনের কর্তাব্যক্তিরা। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে অতিরিক্ত লঞ্চ ও ভেসেল। রাস্তায় চলছে অতিরিক্ত বাস।
গোটা মেলা চত্বর জুড়ে এবং কপিল মুনির আশ্রমকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। উত্তরপ্রদেশের বাসিন্দা অজয় তিওয়ারি বলেন, 'ট্রেন তারপর বাস পরে লঞ্চে চেপে এসেছি। এ এক অনন্য অভিজ্ঞতা। এখানে পৌছে প্রশাসনের আন্তরিকতায় অত্যন্ত খুশি। ওঁদের জন্য হারিয়ে যাওয়া পরিবারের একজনকে ঘণ্টাখানেকের মধ্যে ফিরে পাই।'
সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে মোক্ষ লাভের আশায় সাগরদ্বীপে লক্ষ লক্ষ পুণ্যার্থী। তাঁদের নিরাপত্তায় ১৩ হাজার পুলিশকর্মী ও আড়াই হাজার সিভিল ডিফেন্স কর্মী দিনরাত এক করে ডিউটি দিচ্ছেন। ডিটেকশন ডগ বা স্নিফার ডগ দু'টি আনা হয়েছে। অন্যদিকে মেলায় চোরেদের উপদ্রব পুলিশের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। উলুবেড়িয়া থেকে গঙ্গাসাগরে আসা প্রৌঢ়ের ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়েছে চোর। ওই ব্যাগেই ছিল তিন লক্ষাধিক টাকা এবং একটি মোবাইল ফোন। ইতিমধ্যে গঙ্গাসাগর কোস্টাল অস্থায়ী পুলিশ থানায় অভিযোগ করেছেন শ্যাম মাখাল নামক ওই প্রৌঢ়। অভিযোগে জানিয়েছেন, উলুবেড়িয়া থানার জগরামপুর-বাঁশবেড়িয়া এলাকার একটি আশ্রম থেকে প্রায় ১৫০ জন পুণ্যার্থীকে নিয়ে গঙ্গাসাগরে আসেন তিনি। সাগরে পাঁচ নম্বর রাস্তার ধারে শৌচাগারে যাচ্ছিলেন, তখনই ব্যাগ ছিনতাই করে নিয়ে পালায়। জামাকাপড় ও ব্যাগ উদ্ধার হলেও টাকা ও মোবাইলের সন্ধান পাননি তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার